হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী যুব মজলিসের দেশব্যাপী দাওয়াতী ক্যাম্পেইন উপলক্ষে বড়লেখায় যুব সমাবেশ

সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল


সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ মন্তব্য করে কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় যুবকদেরই অগ্রণী ভূমিকা রাখার আহবান জানিয়েছেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও ইসলামী যুব মজলিসের প্রতিষ্ঠাকালীন আহবায়ক ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল। 

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ইসলামী যুব মজলিস বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল বলেন, বর্তমানে বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠীই তরুণ ও যুবক। তারাই উন্নত বাংলাদেশ বিনির্মাণের প্রকৃত কারিগর। এই যুব সমাজ  বিভিন্ন ঘটনায় পরিবর্তনের গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে কাজ করেছে। দেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজকে আলোকিত করতে এই যুব সমাজের ভূমিকা অবিস্মরণীয়। সামগ্রিক প্রেক্ষাপটে যুব সমাজের অংশগ্রহণ কখনো কখনো আমাদের উদ্বিগ্ন করে, কারণ আমরা সমাজের কল্যাণকর কাজের পাশাপাশি আমরা দেখতে পাই যুবসমাজ নানা ধরনের ঘৃণ্য অপকর্মের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। শুধু তাই নয় যুবসমাজ নেশায় আসক্ত হয়ে পরিবার সমাজ এবং রাষ্ট্রের জন্য বোঝা হয়ে তৈরি হচ্ছে। এটি আমাদের জন্য কখনোই কাম্য নয়, কাম্য ছিলও না। 

ইসলামী যুব মজলিসের বড়লেখা উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসান সাদীর সভাপতিত্বে ও সেক্রেটারি এনামুল হক এর সঞ্চালনায় যুব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহিন, মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মোঃ এহসানুল হক, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল খালিক,  সহসাধারণ সম্পাদক এম এম আতিকুর রহমান, বড়লেখা উপজেলা সভাপতি মাওলানা কাজী মাওলানা এনামুল হক।

সভায় আরও বক্তব্য দেন,  ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সহ-সভাপতি এম খসরু, জেলা অর্থ সম্পাদক আহমেদ রেজা, জেলা প্রচার সম্পাদক নুহ বিন হোসাইন,  খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সহ-সভাপতি মাওলানা এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপন, বড়লেখা পৌর সভাপতি লুৎফুর রহমান, শ্রমিক মজলিসের বড়লেখা উপজেলা সভাপতি মাওলানা আতিকুর রহমান, ইসলামী ছাত্র মজলিসের বড়লেখা উপজেলা সভাপতি উবায়দুল হক আবিদ প্রমুখ।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে প্রভাষক মাইদুল ইসলাম বলেছেন, বর্তমানে এক শ্রেণির যুব সমাজের মধ্যে কুলুষিত রাজনৈতিক দীক্ষা আর রাজনৈতিক ক্ষমতাকে অপব্যবহারের মাধ্যমে বিত্ত-বৈভব কুক্ষিগত করার নগ্ন মানসিকতা ঠাঁই পেয়েছে। দেশের সম্ভাবনাময় যুবসমাজকে কেউ যেন ভুল পথে ধাবিত করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। কারণ আজকের এই যুবসমাজই আগামী দিনে এদেশের কর্ণধার হবেন। রাষ্ট্র পরিচালনা করবেন। নেতৃত্বের পরিবর্তন আনতে হলে আমাদের যুবসমাজকে সঠিক দিকনির্দেশনা দিতে হবে। 

ইসলামই পারে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণকর সমাজ গঠন করতে। সুতরাং সম্ভাবনার বাংলাদেশ গড়তে হলে যুব সমাজকেই সবচেয়ে বেশি ত্যাগ শিকার করতে হবে। 

অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশের সব আন্দোলন-সংগ্রাম ও অগ্রগতির পথে এ দেশের যুব সমাজের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। মহান ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম, সর্বশেষ জুলাই গণঅভুত্থ্যানে সাফল্য এনেছেন যুবরা। মাদক, নৈতিক অবক্ষয়, চাঁদাবাজি, লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে যুবকদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। 

Tag
আরও খবর