নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখায় বিষপানে তরুণীর মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের রাঙ্গাউটি গ্রামের অনি বিশ্বাস (১৮) নামে এক তরুণী বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে তিনি বিষ পান করেন।পরিবারের সদস্যদরা  চিৎকার শুনে  ছুটে গিয়ে অনি বিশ্বাসকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে জুড়ী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।


মৃত তরুণীর বাবা জুতিস বিশ্বাস বলেন, আমরা হঠাৎ তার ঘর থেকে চিৎকার শুনতে পাই। গিয়ে দেখি, সে বিষ খেয়ে শুয়ে আছে এবং নড়াচড়া করছে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।


জুড়ী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আবু নোমান সিদ্দিকী বলেন, রাত সাড়ে ৮ টায় তাকে হাসপাতালে আনা হয়। আমরা পরীক্ষা করে দেখি তিনি মৃত অবস্থায় রয়েছেন। তার মুখে বিষের গন্ধ পাওয়া গেছে যা বিষপানের প্রমাণ দেয়।


জুড়ী থানার এসআই সুধীপ্ত সূত্রধর বলেন, সে বিষপানে মারা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


এ বিষয়ে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার জানান, আমি ঘটনার খবর পেয়েছি এবং বর্তমানে জুড়ী সরকারি হাসপাতালে যাচ্ছি।আত্মহত্যার কারণ জানা যায়নি। পুলিশ তদন্ত করছে,তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আরও খবর