নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখায় আবুল হোসেন নুরের পৃষ্টপোষকতায় বৃত্তি পরীক্ষা সম্পন্ন

মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন নুর এর পৃষ্ঠপোষকতায় এবং দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আজ শনিবার ( ৮ ফেব্রুয়ারি) এম.এ হোসেন নুর বৃত্তি পরীক্ষা ২০২৫  এর পরীক্ষা গ্রহন এবং পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। 


বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বৃত্তি পরীক্ষার কনট্রলার আশুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সিটিজেন ফোরাম দক্ষিণভাগ এর প্রতিষ্ঠাতা সম্পাদক আব্দুস সাত্তার, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, কলাজুরা আপ্তাব মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হক, কচুরগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, হাজী শামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বেলাল উদ্দিন, মাধবকুণ্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিব খান, বড়লেখা প্রেস ক্লাবের সম্পাদক আব্দুর রব, শিক্ষক জাবের হোসেন, জাকির মাসুম, ব্যবসায়ী জহিরুল ইসলাম, শিক্ষানুরাগী এমদাদুল হক প্রমুখ।


২০২৫ সালের  ৫৬ জন এস.এস.সি পরীক্ষার্থীদের অংশগ্রহণে প্রথম বারের মতো অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় দক্ষিনভাগ উত্তর, দক্ষিনভাগ দক্ষিন এবং সুজানগর ইউনিয়নের মাধ্যমিক স্তরের  মোট ১০টি  উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ৫ জন ট্যালেন্টপুলে, ১০ জন সাধারণ এবং ৪১ জন শুভেচ্ছা বৃত্তি লাভ করে। পুরস্কার হিসেবে সবাইকে শুভেচ্ছা স্মারক, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।


ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এ ধরণের আরও আয়োজন বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।

 

উল্লেখ্য যে বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন নুর বাংলাদেশ থেকে বিবিএ ও এলএলবি সম্পন্ন করে উচ্চ শিক্ষা গ্রহনের জন্য যুক্তরাজ্য যান  এবং  ইউনিভার্সিটি অফ বোল্টন থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি এ বৃত্তি আরও বৃহৎ পরিসরে আগামী আয়োজন করতে ইচ্ছুক এবং এ ধরনের মহতি উদ্যোগের জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।

আরও খবর