নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখার নারী শিক্ষা একাডেমি কলেজের অ্যাডহক কমিটি বাতিলের দাবি

মৌলভীবাজারের বড়লেখায় নারী শিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের সদ্য ঘোষিত অ্যাডহক কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধির পক্ষে লিখিত আবেদন করা হয়েছে। গত ২১ নভেম্বর বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী অফিসারের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের কাছে লিখিত এ আবেদন করা হয়। ঘোষিত কমিটি বাতিল না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধির পক্ষে মো: আবু হাসানের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ঐদিন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষকে চিঠি দিয়েছেন।


লিখিত আবেদনের প্রেক্ষিতে জানা গেছে, গত ১৪ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের নির্দেশে নারী শিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন পূর্বক পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনার বিষয়টি নজরে আসে। কমিটিটি উক্ত কলেজ ও উপজেলা প্রশাসন থেকে অনুমোদিত নয়। এমতাবস্থায় অনতিবিলম্বে কলেজ কর্তৃপক্ষেকে উক্ত কমিটিকে কলেজ কর্তৃক অনুমোদিত নয় মর্মে রেজুলেশন করে অবৈধ ও বাতিল ঘোষণা করে জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর বরাবর প্রত্যাহারের চিঠি প্রেরণের জন্য ইউএনওর কাছে আবেদন জানানো হয়। অন্যতায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা পূর্বের ন্যায় কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধির পক্ষে মো: আবু হাসান বলেন, অ্যাডহক কমিটির একটি কপি ফেসবুকে দেখে আমরা কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি। কর্তৃপক্ষ আমাদের জানান এই কমিটি সম্পর্কে তারা অবগত নন। আমরা যেন একটি লিখিত অভিযোগ দেই। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে কলেজ কর্তৃপক্ষ কিংবা নির্বাহী অফিসারের অফিস থেকে আর কোনো তথ্য পাইনি আমরা। কলেজ কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করতেছি। কিন্তু উপাধ্যক্ষ রহস্যজনক কারণে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।


এ ব্যাপারে জানতে চাইলে নারী শিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ শাহিদা আকতার বলেন, ইউএনও ম্যাডাম আমাকে কমিটির বিষয়ে লিখিতভাবে জানতে চেয়েছেন। আমি লিখিতভাবে ইউএনও ম্যাডামকে জানিয়েছি। আপনারা ইউএনও অফিস থেকে জেনে নিন। এর চেয়ে বেশি কিছু বলতে পারব না বলে লাইন কেটে দেন।


বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার জানান, অ্যাডহক কমিটির বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমরা অফিসিয়াল কোনো চিঠি পাইনি। পরবর্তীতে বিষয়টি নিয়ে এলাকাবাসী অভিযোগ দিয়েছিলেন। এ অভিযোগের বিষয়ে জানতে কলেজে চিঠি দেওয়া হয়। কলেজ থেকে জানানো হয় তারাও এ কমিটির বিষয়ে অবগত নন।

আরও খবর