নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মৌলভীবাজারে 'আগর ফ্রেগরেন্স' যেনো একটি সবুজ কারখানা

মৌলভীবাজার সদর উপজেলার মোকামবাজার এলাকার বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন) শিল্প নগরীতে অবস্থিত শতভাগ রপ্তানিমুখী উন্নত ও সর্বাধুনিক আতর তৈরির প্রতিষ্ঠান আগর ফ্রেগরেন্সে যে কেউ প্রবেশ করলে দৃশ্য দেখে মনে হবে এটি যেনো একটি সবুজ কারখানা।মৌলভীবাজারের একমাত্র এ সবুজ কারখানাটি দেখতে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীদের আনাগোনা দেখা যায়। 

সরেজমিন ঘুরে এ প্রতিষ্ঠানের গেটের প্রবেশমুখ থেকে শুরু করে ভেতরের চারপাশে দেখা যায় দেশি-বিদেশি ফুলসহ নানা জাতের গাছপালা দিয়ে গড়ে তোলা হয়েছে সবুজের কারখানা। চারপাশের সবুজ গাছগাছালি পুরো পরিবেশকে করে তুলেছে মোহনীয়। কারখানার পশ্চিম পাশের সীমানা দেয়াল লাগোয়া প্রায় ২০ ফুট উচ্চতার রেলিংয়ে স্থাপন করা হয়েছে শতাধিক আকর্ষণীয় টব। এসব টবে শোভা পাচ্ছে নানা জাতের, নানা রঙের অর্কিড ও দেশি-বিদেশি ফুলগাছ। ফুলের মধ্যে রয়েছে হলুদ জুঁই, বোগেনভেলিয়া, অ্যারেকা পাম, মালাগা, মার্বেলা, পাইন, মানি প্ল্যান্ট, অপরাজিতা, এডেনিয়াম, ক্যাকটাস, দোপাটি, গ্লাডিওলা, ফ্রিজিয়া, লরেল, গোলাপ, পাতাবাহার, ক্যালামাস ইত্যাদি। সবুজে ঘেরা এমন মনোরম পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে।

আগর ফ্রেগরেন্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম আক্তার হোসেন মিন্টু বলেন, এখানে ১০ জাতের অর্কিড আর ৫০ জাতের দুই শতাধিক ফুল ও অন্যান্য গাছ রয়েছে কারখানা সীমানায়। তিনি আরও বলেন আমাদের এ প্রতিষ্ঠান ২০১৮ সালে মৌলভীবাজারের বিসিক শিল্পনগরীতে গড়ে তোলা হয়। প্রতিষ্ঠানের ভবন নির্মাণের পর, কারখানা চালুর আগেই কারখানাটিতে সবুজায়নের কাজ শুরু হয়। ওই সময়ে কারখানার চারপাশে রোপণ করা হয় নানা জাতের গাছ। এমনকি দ্বিতল ভবনের দেয়ালে ঝুলিয়ে দেওয়া হয় লতানো ফুলের গাছ। মূল গেটে রোপণ করা হয় বোগেনভেলিয়া। কারখানার ভেতরে-বাইরে রয়েছে দুই শতাধিক গাছপালা। কারখানার শেষ প্রান্তে প্রায় ২০ ফুট উচ্চতার রেলিংয়ে শতাধিক টব স্থাপন করে রোপণ করা হয় নানা জাতের অর্কিডসহ দেশি-বিদেশি ফুলগাছ। পুরো কারখানাটিই গাছপালায় ঘেরা। যেন সবুজের এক মেলা। দূর থেকে সবুজ গাছপালা দেখে মনে হবে যেন কারখানা নয়, এটি নার্সারি। কারখানার ভেতরে টবে রয়েছে বিশেষ কিছু গাছ। এ গাছগুলো আলো-বাতাস ছাড়াই বেড়ে ওঠতে পারে। আমরা মনে করি, কারখানার গাছ শুধু সৌন্দর্যবর্ধন করে না, ব্যবসার উন্নয়নেও ভূমিকা রাখে। ব্যবসার সঙ্গে পরিবেশের কথাও ভাবতে হবে। সবুজ কারখানা পরিবেশকে রক্ষা করে। তাই আমাদের চাওয়া দেশের প্রতিটি শিল্পকারখানা হোক সবুজ। 

আগর ফ্রেগরেন্সের চেয়ারম্যান জিয়া হায়দার মিঠু বলেন, ‘পরিবেশ রক্ষায় সারা বিশ্বে এখন সবুজ কারখানা হচ্ছে। বাংলাদেশেও অসংখ্য সবুজ কারখানা রয়েছে। বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর অধিকাংশই সবুজায়নের দিকে ঝুঁকছে। আমরা যখন মৌলভীবাজারে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলি, তখন প্রথমেই আমাদের ভাবনায় ছিল সবুজ কারখানা গড়ে তোলার। আমাদের কারখানার প্রতিটি ইউনিটে গাছপালা রোপণ করেছি। পরিপূর্ণ সবুজ কারখানা তৈরির কাজ এখনও চলমান। কারখানাটি পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে বলেও তিনি জানান।


Tag
আরও খবর