নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলের শীর্ষ ছিনতাইকারি সন্ত্রাসি ব্লেড রবি মারা গেছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শীর্ষ ছিনতাইকারি ও ১৭টি মামলার আসামি সন্ত্রাসি ব্লেড রবি মৌলভীবাজার ২৫০শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানা গেছে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রোববার (২৫ জুন) আনুমানিক রাত ৯টার দিকে ব্লেড রবিকে (৩০) শ্রীমঙ্গল শহরের শাহিবাগ আবাসিক এলাকার রেল লাইনের পাশে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 

শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ ও কাউন্সিলর মীর এম এ সালাম বলেন, ব্লেড রবি-কে চোর এবং ছিনতাইকারী হিসেবে অনেকেই চিনেন। সে চুরি এবং ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। কিন্তু তাকে কে বা কারা মেরেছে এ ব্যাপারে কোনো তথ্য জানা নেই বলেও তিনি জানান। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. অজন্তা দেবী বলেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে গুরুতর জখমপ্রাপ্ত রবি নামে এক যুবককে স্থানীয়রা নিয়ে আসে আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করি। 

মৌলভীবাজার ২৫০শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (২৫ জুন) ভোরে চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালের রবির মৃত্যু হয়।

জানা যায়, ব্লেড রবি ব্রাহ্মণবাড়িয়া জেলার ফতেপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। সে দীর্ঘদিন দিন যাবত শ্রীমঙ্গল বসবাস করে আসছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, শুনেছি ব্লেড রবি-কে গতকাল রাতে শাপলাবাগ এলাকার পাশে রেল লাইনের উপরে আহত অবস্থা পাওয়া যায়। তবে এ ঘটনার স্থলটি জিআরপি থানার। তিনি আরও জানান, নিহত ব্লেড রবির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানাসহ জেলার বিভিন্ন থানায় প্রায় ১৭ টি মামলা রয়েছে। সে পেশায় একজন ছিনতাইকারী এবং শীর্ষ সন্ত্রাসি।

Tag
আরও খবর