পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

কলাম : বাবা হারানোর ব্যাথা।

একদিন এক বাচ্চা শিশু, এক ভদ্রলোককে প্রশ্ন করে বললো, "আচ্ছা বলুনতো দেখি, আপনি আপনার সন্তান'কে বেশি ভালোবাসেন নাকি আপনার স্ত্রী'কে"? বাচ্চাটির কথায় ভদ্রলোক একটু থতমত খেয়ে গেলেন এবং কিছু একটা ভাবতে লাগলেন। বাচ্চাটির সাথে ভদ্রলোকের ফ্যামিলির, আগে থেকেই পরিচয় ছিলো। ফলে, বাচ্চা শিশুটি তাদের ফ্যামিলির সব কিছু জানতো। সেই সময় ভদ্রলোক একটা গাছ তলায়, একজন মহিলার কোলে মাথা রেখে শুয়ে ছিলো। বাচ্চাটি তখন ভদ্রলোককে বললো, "আপনি উত্তর দিতে পারবেন না, তা আমি জানি। আমি নিজেই উত্তরটা দিয়ে দিবো। আমাকে দশ মিনিট সময় দিন, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো" বলে বাচ্চাটি চলে গেলো। ভদ্রলোক অবাক হয়ে, বাচ্চাটির চলে যাওয়া পথের দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলো। ঠিক দশ মিনিটের মধ্যে বাচ্চাটি ফিরে এলো এবং বললো, "কি! উত্তর দিতে পারবেন"? এরই মধ্যে দশ সেকেন্ড অতিবাহিত হলো। তখন বাচ্চাটি বললো,"আমি জানতাম আপনি পারবেন না। কারণ, আপনি আপনার সন্তান ও স্ত্রী'কে ভালোবাসলেই না তবে উত্তর দিতে পারতেন! আপনি ওদের কাউকেই ভালোবাসেন না! আপনি শুধু ভালোবাসেন পরকীয়াকে, পরের স্ত্রীকে। সুতরাং, আপনি সমাজের কলঙ্ক, আপনার সাজা হওয়া উচিত"। এমন সময় একজন পুলিশ অফিসার, তার সঙ্গীদেরকে নিয়ে তথায় এসে হাজির হলো এবং অবৈধ মেলামেশার দায়ে, ভদ্রলোক ও মহিলা দুইজনকেই গ্রেফতার করলো। ভদ্রলোকের আর বুঝতে বাকি রইলো না, এইটা এই নয় বছরের শিশুরই কাজ! দারোগা সাহেব তখন শিশুটিকে জড়িয়ে ধরে বললো, "তুমি বাবা আমারও চোখ খুলে দিয়েছো। আজ থেকে আমিও সতর্ক হলাম", বলে মানিব্যাগ থেকে এক হাজার টাকার একটা নোট বের করে শিশুটিকে বকশিশ দিলো। কিন্তু বাচ্চা শিশুটি বকশিশ ফিরিয়ে দিয়ে বললো,"নিকৃষ্ট পরকীয়ার টাকা আমি নিবো না স্যার। দয়া করে আমাকে মাফ করবেন। উত্তরে অফিসার বললো,"এইটা পরকীয়ার টাকা নয় বাবা, এইটা আমার বেতনের টাকা"। বাচ্চা শিশুটি আবার বললো, "স্যার, আপনার বেতনের টাকা হলেও, বর্তমান পরিস্থিতিতে এই টাকাটা আমি নিতে পারি না, আমাকে আবারও ক্ষমা করবেন"। তখন দারোগা সাহেব আবার বাচ্চাটিকে জড়িয়ে ধরে বললো, "তোমার বাড়িতে, কে কে আছে বাবা"? উত্তরে বাচ্চাটি বললো, "আমার অসুস্থ মা ও আমার একটি ছোট বোন"। তখন দারোগা সাহেব আবার প্রশ্ন করলো, "তোমার বাবা কোথায়, তিনি কি বেঁচে নেই"? তখন কাঁদো কাঁদো গলায় বাচ্চাটি বললো, "মা এর অসুস্থতার সুযোগে, পাশের বাড়ির একজন মহিলা আমাদের বাসায় আসা যাওয়া করতো। একদিকে অসুস্থ মা, সংসারে অভাব-অনটন ও অন্যদিকে খারাপ মহিলার অতিরিক্ত ছলনা, আমার প্রিয় বাবাকে আর ঠিক রাখতে পারেনি! একদিন সকালে আমি, আমর বোন ও অসুস্থ মা, ঘুম থেকে উঠে বাবাকে আর খুঁজে পাইনি! পরে খোঁজ নিয়ে জানতে পারি, বাবা ওই মহিলাকে নিয়ে অন্য কোথাও পালিয়ে গেছে। বাবার খবরটা শুনে, "মা" আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিলো, "মন খারাপ করিস না বাবা, দেখবি তোদের বাবা ঠিকই ফিরে আসবে। আমাদেরকে ছেড়ে সে একদিনও থাকতে পারবে না"! আমার প্রাণ প্রিয় বাবা, প্রতারক মহিলার খপ্পরে পড়ে, হয়তো চিরদিনের মত হারিয়ে গেছে! আমার অসুস্থ 'মা' এর বিশ্বাস, বাবা একদিন ফিরে আসবেই! তাইতো, বিছানায় শুয়ে থেকেই দরজার দিকে তাকিয়ে থাকে আর বলে, "ওগো তুমি ফিরে এসো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি"। আজ দুইবৎসর যাবত আমি আমার বাবাকে পাগলের মত খুঁজে বেড়াচ্ছি। বাবাকে শুধু একটি কথাই বলার ছিলো! বলতাম বাবা গো, এই দুনিয়ায় সাময়িক সুখ আর পরকীয়া-ই বড়! নাকি অসুস্থ স্ত্রী ও সন্তান বড়"?

লেখক : প্রণব মন্ডল, কবি এবং কলামিস্ট।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৩ ঘন্টা ৯ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে