পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

খুবির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অটোমেশনের লক্ষ্যে মত বিনিময়

খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে সম্পূর্ণরূপে অটোমেশনের আওতায় আনতে আজ ২৭ এপ্রিল (রবিবার) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে দুপুর ১২টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

এ সময় তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য অ্যাক্রেডিটেশন অর্জন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনতে হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনাসহ প্রয়োজনীয় সব তথ্য একসঙ্গে সহজে পাওয়া যাবে। আমাদের বিদ্যমান রিসোর্স ব্যবহারের মাধ্যমেই এ কাজ সম্পন্ন করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষা ও গবেষণার উন্নয়নে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের বিকল্প নেই। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে অটোমেশন চালুর মাধ্যমে কাজের গতি ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কার্যক্রমে প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়াতে হবে। এজন্য সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে অটোমেশন কার্যক্রম সফল করতে হবে।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে অটোমেশনে আনার সম্ভাব্য পরিকল্পনা পাওয়ারপয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন। পাশাপাশি অনুরূপ আরেকটি ধারণা উপস্থাপন করেন ইন্টারলিঙ্ক টেকসফ্ট লিমিটেডের পরিচালক (টেকনিক্যাল) মিঠুন মোদক।

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, পরিচালকসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা অটোমেশন কার্যক্রম বাস্তবায়নের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে মতামত প্রদান করেন। উপস্থিত সকলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ১৭ ঘন্টা ৪৬ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১২ ঘন্টা ৩ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১০ ঘন্টা ১৫ মিনিট আগে