পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

কলাম : জীবন চক্র

সফলতা কোনো রাতারাতি ঘটে যাওয়া ঘটনা নয়। এটি অসংখ্য পরিশ্রম, ব্যর্থতা, ধৈর্য ও আত্মত্যাগের ফল। আজ যারা সাফল্যের শীর্ষে দাঁড়িয়ে আছেন, তাদের পেছনে লুকিয়ে আছে এক অসম্ভব ল'ড়াই, যা বাইরে থেকে সহজ মনে হলেও, বাস্তবে তা ছিল কণ্টকাকীর্ণ পথচলা।

এতো এতো পরিশ্রম করো যে, একদিন যখন তোমার সাফল্যের গল্প কেউ শুনবে, তাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। কারণ তোমার সংগ্রামের সেই প্রতিটি মুহূর্ত, তোমার ঘাম ঝরানো রাতগুলো, তোমার না ঘুমানো দিনগুলো, একদিন মানুষকে বিস্মিত করবে। তারা ভাববে—এত কষ্ট, এত ল'ড়াই কেউ করল কীভাবে?

কিন্তু শুধু নিজে সাফল্য পাওয়াই জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। প্রকৃত বড় মানুষ সেই, যে অন্যের ল'ড়াইকে অসম্মান করে না, যাকে দেখে ছোট মনে হয়, তাকেও সম্মানের চোখে দেখে। কারণ জীবন আমাদের কখন কোন অবস্থায় নিয়ে যাবে, তা আমরা কেউ জানি না। আজ যে ব্যক্তি সংগ্রাম করছে, কাল সে-ই হয়তো বিজয়ের শিখরে উঠবে।

জীবন কখনোই সরলরেখায় চলে না। এখানে ওঠানামা আছে, ঝড় আছে, অপ্রত্যাশিত ধাক্কা আছে। তাই কখনো কারও সংগ্রামকে অবহেলা করো না। কেউ যদি কঠিন সময় পার করে, তার প্রতি সহানুভূতি দেখাও, তাকে ছোট চোখে দেখো না। কারণ কে, কখন, কীভাবে আমাদের জীবনকে বদলে দেবে, তা আমরা আগে থেকে বুঝতে পারি না। তাই, কঠোর পরিশ্রম করো, নিজের স্বপ্নের পেছনে ছুটে চলো, আর অন্যদের সম্মান করো। একদিন তোমার গল্পই হবে অন্যদের অনুপ্রেরণা, তোমার সফলতা হবে অন্যের জন্য উদাহরণ। আর তখন তুমি শুধু নিজের জন্যই নয়, বরং সমাজের জন্য, মানুষের জন্য, এক নতুন দৃষ্টান্ত হয়ে উঠবে।

লেখক : প্রণব মন্ডল, কবি এবং কলামিস্ট।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ১৭ ঘন্টা ৪৬ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১২ ঘন্টা ৩ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১০ ঘন্টা ১৫ মিনিট আগে