পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

জীবনে পাওয়া না পাওয়ার হিসাব।

পাওয়া বা না পাওয়ার হিসাব টা সবক্ষেত্রে সমান নয়। একজন হয়তো ঠিক যেমন টা চাইছেন, ঠিক পাশের জন ভাবছেন একেবারে উল্টো। আপনার চাহিদা আর পাশের একজনের চাহিদা সম্পূর্ণ ভিন্ন হতেই পারে। এখন প্রশ্ন হচ্ছে এই যে, আমরা চাইছি এক, পাই আর এক। যে জিনিসটা খুব করে চাইছি, যে মানুষটাকে খুব করে চাইছি, তা সরে যাচ্ছে অনেক অনেক দূরে। তার মানে কী এই, যে আমাদের যোগ্যতায় সেই জিনিস অথবা মানুষ টা আসে না। আসলেই চাহিদা টা একটু বেশি। অথবা বদলেছে চাওয়ার ধরণ?

ভাবুন একটু। মন দিয়ে ভাবুন। হয়তো একটা সময় যেই মানুষটার প্রতি টান ছিল অনেক অনেক বেশী, আজ কি সেই মানুষটার সাথে কথা বললেই বিরক্ত বোধ হচ্ছে? তার যেই স্বভাব গুলো আপনি কিছুদিন আগেও খুব খুব পছন্দ করেছেন, আজ কী সেইগুলোই অসহ্য বোধ হচ্ছে?

সত্যি বললে, একটু অবাক ই হবেন। এইটা খুব ই স্বাভাবিক একটা বিষয়। অন্তত আমার তাই মনে হয়। মানুষের মন সর্বদা নতুন খোঁজে। নতুন মানুষ, নতুন জিনিস। তবে, সম্পর্ক বলতে আমরা বুঝি চিরন্তন একটা সত্য। একটা মানুষ, একটাই আবেগ। দিনে দিনে বাড়তে হবে। আরও শক্ত করে হাত ধরতে হবে, তাইতো?

তাহলে উপায় টা ঠিক কী?.

পুরাতন জিনিস নাহয় খারাপ বা নষ্ট হলে আপনি ফেলে দিলেন, অথবা চোখের সামনে থেকে সরিয়ে দিলেন। কিন্তু মানুষ? তাকে তো আগলে নিতে হবে। আরও বেশী বুকে জড়িয়ে নিতে হবে।

এইখানে ই ভাবনা এর পরিবর্তন প্রয়োজন। যে মেয়েটাকে সবসময় খোঁপায় গোঁজা গোলাপ দেখে এসেছেন। একদিন, অন্তত একদিন সাধ করে চন্দ্রমল্লিকা এনে নিজের হাতে খোঁপায় গেঁথে দিন। মানুষ টা কিন্তু এক ই থাকলো। বদলে গেল তার রঙ, তার সৌন্দর্য। চোখের কোনে একটু কাজল দিলে আর একটু সুন্দর। আর একটা ছোট্ট রঙিন টিপ। না হয় রঙ মিলিয়ে না ই হলো। সবটাই সবসময় মিলে যেতে হবে, তেমন তো কোনো কথা নেই, তাইনা?

দেখতে হবে আলাদা করে। নাইটল্যাম্প এর আলো বাদ দিয়ে একদিন রাতে মোমবাতি জ্বালিয়ে রাখুন। হলুদ আলোয় হাতে হাত রাখুন।

ছেলেটা সবসময় ফর্মাল শার্ট গায়ে দেয়। আপনি নিজের পছন্দ মতো একটা টিশার্ট নিয়ে আসুন। ছুটির দিনে স্নান সেরে এলে সেটা পড়তে বলুন। সে নিশ্চয়ই পড়বে। তুই বা তুমি করে কথা বলতে ইচ্ছে না করলে আপনি করে বলুন। হ্যাঁ, চারপাশের মানুষ একটু অবাক হবেন। কিন্তু আপনি তো ভালো থাকবেন। তাছাড়া আপনি নিজেই নিজেকে খুশি রাখতে পারছেন, এইটাও ভাবতে হবে। রোদ উঠলে হাত ধরে রোদের দিকে চেয়ে থাকুন। ভোরে উঠে একটু হেঁটে যান। হাত ছাড়বেন না কিন্তু। 

দেখুন, আরো দেখুন। বদলে ফেলুন দেখার ভঙ্গি। চেয়ে থাকুন ততক্ষণ, যতক্ষন অবধি সে লজ্জায় মাথা নিচু না করে।

অনেকটা আগলে রাখতে গেলে দৃষ্টি তে বদল প্রয়োজন। মানুষ নয়, বদলাতে হবে চেয়ে থাকার ধরণ।

বুঝলেন তো??

লেখক : প্রণব মন্ডল, কবি এবং কলামিস্ট।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ২০ ঘন্টা ২০ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৪ ঘন্টা ৩৭ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে