নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

লালপুরে তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি ও মিথ্যা মামলার ভয়।।

 নাটোরের লালপুরে তথ্য চাওয়ায় সাংবাদিককে হয়রানি ও মিথ্যা মামলার হুমকির অভিযোগ উঠেছে উপজেলা যুব উন্নয়নের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৮ই মে) এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী সাংবাদিক শিমুল আলী দৈনিক সময়ের আলো পত্রিকার লালপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি গত ২৪ এপ্রিল উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে তথ্য অধিকার আইনের ২০০৯ অনুযায়ী একটি তথ্য চেয়ে আবেদন করেন। আবেদন করার পর কয়েক দিনের মধ্যে ওই দপ্তর থেকে তাকে ফোনে ডেকে পাঠানো হয়। ফোন পেয়ে তথ্য নিতে উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তর অফিসে গেলে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ফিরোজ আহমেদ অপমানজনক আচরণ করেন এবং মিথ্যা মামলার হুমকি দেন। তথ্য অধিকার সংরক্ষণ আইন মোতাবেক তথ্য নিতে উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তরে গেলে শিমুলকে জানানো হয় যে, তিনি কোনো তথ্য পাবেন না। উল্টো তাকে অপমানজনক আচরণের শিকার হতে হয় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়। তিনি আরও দাবি করেন, তাকে দপ্তরের কর্মচারীরা দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ তোলে এবং ভবিষ্যতে তার বিরুদ্ধে মামলা করা হবে বলে হুমকি দেওয়া হয়। তিনি আরও বলেন,আমি একজন সাংবাদিক হয়ে তথ্য চাইতে গিয়ে আজ নিজেই সমস্যার মুখে পড়েছি। সরকারি দপ্তরের কেউ যদি এভাবে তথ্য চাওয়ায় ক্ষিপ্ত হন, তাহলে সাধারণ মানুষ কীভাবে অধিকার আদায় করবে। এবং লিখিত অভিযোগে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ সংক্রান্ত অনুলিপি জেলা প্রশাসক এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বরাবরও পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান,দৈনিক দেশ চিত্র নিউজ কে জানান, বিষয়টি তিনি জানেন না অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান ।এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তার সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি ।
Tag
আরও খবর