নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

"লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ ।

"লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে" --জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । লাখাইয়ে প্লাবনভূমিতে পোনামাছ অবমুক্ত করন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরুক্ত কথা গুলো বলেন হবিগঞ্জের জেলা প্রশাসন ডক্টর জিএম সরফরাজ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) লাখাইয়ে ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় প্লাবনভূমি/প্লাবিত ধানক্ষেত /প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্ত করন কর্মসূচী উপজেলার লাখাই ইউনিয়ন এর চিকনপুর ব্রীজ অংশে প্লাবনভূমিতে পোনামাছ অবমুক্ত করন কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান দুপুর বেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান এর সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শরীফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন লাখাই থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফ আহমেদ, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন,বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন,লাখাই প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম ইয়াকুব হাসান অন্তর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামছুদ্দিন আহমেদ, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, উপজেলা পরিষদ এর বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও বিএনপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথি ডক্টর জিএম সরফরাজ বলেন মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির লক্ষ্যে লাখাইয়ে মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে। পোনামাছ নিধন বন্ধে সংসলিষ্ট সকলের সজাগ দৃষ্টি রাখার উপর গুরুত্বারোপ করে বলেন কোন অবস্থায় যেন পোনামাছ নিধন করা না হয় সেদিকে খেয়াল রেখে তা সংরক্ষণ করতে হবে। আলোচনা শেষে প্রধান অতিথি ডক্টর জিএম সরফরাজ চিকনপুর ব্রীজ অংশে প্লাবনভূমিতে ২৬৪ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করন করেন
Tag
আরও খবর