নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম

বিগত দিনের আন্দোলন-সংগ্রামের চেয়ে আগামী দিনে জাতিকে আরও কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে উল্লেখ করে দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেন এই পরিস্থিতি মোকাবেলায় জিয়া মঞ্চসহ দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্যের বিকল্প নেই।নিজ নিজ কর্মের মাধ্যমেই নিজেদের অবস্থান তৈরি করতে হবে।জনগনের মাঝে গ্ৰহনযোগ্যতা অর্জন করতে না পারলে শুধু পদ,পদবি দিয়ে নিজেদের টিকিয়ে রাখতে পারবেন না।
​ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা শাখা আয়োজিত বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে দেশ ও জনগণের অধিকার আদায়ে নেতাকর্মীদের মাঠে সজাগ থাকতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের যে পথ আমরা তৈরি করেছি, তা রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এছাড়াও তিনি বলেন নির্বাচনী ইশতেহারে যা বলেছেন তা অক্ষরে অক্ষরে পালন করছেন।ইতি মধ্যে ফ্যামিলি কার্ড,কৃষক কার্ড প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।এমপি আরো বলেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ৫শ শয্যা থেকে ১হাজার শয্যায় উন্নীত হয়েছে,কেবিএম কলেজকে জাতীয় করন করা হয়েছে,একটি মাদ্রাসা খুব শীঘ্রই জাতীয় করন হবে। এছাড়াও হাবিপ্রবি স্কূলের জন্য ১৫লক্ষ টাকা বরাদ্দ,মসজিদ, মন্দির,গ্ৰামীন রাস্তাঘাট সংস্কার ও উন্নয়নে সরকার পরিচালনার কয়েক মাসেই বরাদ্দ দেয়া হয়েছে। আমরা চাই বর্তমান সরকারের হাত ধরে সকলে মিলে বাংলাদেশকে একটি সুখী,সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে।তাই সকলকে হিংসা, বিদ্বেষ হানাহানি ভুলে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং জাতীয়তাবাদী আদর্শকে বাস্তবায়ন করা ,না হলে সামনে অনেক দুর্গম পথ পাড়ি দিতে হবে।
এসময় জিয়া মঞ্চ দিনাজপুর জেলা শাখার আহবায়ক পাপ্পু আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম এছাড়াও অনুষ্ঠানের সঞ্চালনা ও জিয়া মঞ্চ দিনাজপুর জেলা শাখাকে সুসংগঠিত করতে প্রধান অতিথিসহ সকল‌ নেতাকর্মীদের সহোযোগিতা কামনা করে বক্তব্য রাখেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক মোঃ হেলাল ইসলাম। এছাড়াও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, জিয়া মঞ্চ দিনাজপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কাজি খাজাসহ ​আলোচনা সভায় জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংগঠনের সুদীর্ঘ পথচলার ওপর আলোচনা করেন এবং আগামী দিনের কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।
জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা , রেলি এবং দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

Tag
আরও খবর