নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা

স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা


কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১ নং কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ডের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।


৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল খালেকের সভাপতিত্বে এবং তাজুল হাসান সাদের সঞ্চালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ সাইদুর রহমান।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি এম আফজাল হোসেন।


আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম রবিউল্যাহ বাহার, কিষান মজদুর ইউনাইটেড একাডেমি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার আমিনুর রহমান, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউসুফ আলী, কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু রাহান, ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ইসরাফিল হোসেন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।


সভায় বক্তারা সাংগঠনিক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মনোনয়ন প্রত্যাশীদের মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তারা।


এ সময় বক্তারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে দলীয় সিদ্ধান্তের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি দল থেকে যাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর