মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-09-2026 01:28:05 pm

কাতার এনার্জি ফোর্স মেজর নোটিশের মেয়াদ বাড়িয়েছে এবং হরমুজ প্রণালি বন্ধ থাকায় ইতালির ইউটিলিটি কোম্পানি এডিসন কিংবা এশিয়ার কিছু গ্রাহকের কাছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো সরবরাহ করতে পারবে না। সোমবার (২৮ সেপ্টেম্বর) এডিসন ও বাণিজ্যিক সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

ইউরোপে কাতার এনার্জির অন্যতম বৃহৎ গ্রাহক এডিসন সোমবার জানিয়েছে, তারা ডিসেম্বরের শুরু পর্যন্ত কোনো এলএনজি কার্গো পাবে না। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে সৃষ্ট সরবরাহ বিঘ্নের পর এপ্রিল মাসে প্রথম ফোর্স মেজর নোটিশ জারি করা হয়েছিল। এরপর আবারও নতুন করে এর মেয়াদ বাড়ানো হলো।

এদিকে দুটি বাণিজ্যিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার গ্রাহকদেরও নভেম্বর পর্যন্ত ফোর্স মেজর নোটিশের মেয়াদ বাড়ানোর বিষয়টি জানানো হহয়েছে। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে কাতার এনার্জি তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ইরান সংঘাতের কারণে সবচেয়ে বড় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়া দেশগুলোর একটি কাতার। রয়টার্সের হিসাব অনুযায়ী, আগস্টের শেষ নাগাদ দেশটির তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি ৯৬ শতাংশ কমে গেছে।

হরমুজ প্রণালির মধ্য দিয়ে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর রপ্তানিকারকরা গোপনে তেল পরিবহন করতে সক্ষম হলেও, ডেটা ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান আইসিআইএসের তথ্য অনুযায়ী, আগস্টের শেষ পর্যন্ত কাতার মাত্র ১৮টি এলএনজি কার্গো রপ্তানি করেছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৫০৯টি।
Tag
আরও খবর

6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

১ দিন ১৫ ঘন্টা ২৩ মিনিট আগে







6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

১৫ দিন ১৫ ঘন্টা ৩০ মিনিট আগে