নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ

কুবির নজরুল হলে ইফতারের অর্থ আত্মসাতের অভিযোগ


স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ফিস্ট মিলের আয়োজন করা হয়। তবে কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ মো. হারুনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ইফতারের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

জানা গেছে, ফিস্ট মিলের জন্য প্রশাসন শিক্ষার্থীপ্রতি ১৭০ টাকা বরাদ্দ দেয়, পাশাপাশি শিক্ষার্থীদের কাছ থেকে আরও ৫০ টাকা নেওয়া হয়। কিন্তু প্রত্যাশিত মানসম্পন্ন খাবার না পাওয়ায় এবং অন্যান্য হলের তুলনায় নিম্নমানের খাবার পরিবেশন করায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।

টাকা অনুযায়ী খাবারের মান নিম্নমানের হওয়ায় ইফতারের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হল প্রাধ্যক্ষ। একপর্যায়ে শিক্ষার্থীদের সাথে তিনি বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, "তিনি মূলত টাকা মেরে দেওয়ার পরিকল্পনা করেছেন, নয়তো তাঁর ওপর কেউ চাপ সৃষ্টি করেছে। অন্য হলগুলো যেখানে ভালো খাবার পরিবেশন করতে পারছে, সেখানে নজরুল হলে কেন বৈষম্য করা হলো? বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এমন অনিয়ম মেনে নেওয়া যায় না।"

হলের আবাসিক শিক্ষার্থী সোয়াইব হোসেন আল-আমিন সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লেখেন,"হলের ইফতারের বাজেট থেকেও আপনাদের টাকা খেতে হয়? লজ্জা নজরুল হল প্রশাসন!"

আরেক আবাসিক শিক্ষার্থী সাদির বলেন,"স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবছর নির্দিষ্ট বাজেটে ইফতারের আয়োজন হয়। কিন্তু এবারের খাবারের মান এতটাই নিম্ন ছিল যে, হলের ইতিহাসে এমন বাজে খাবার আমরা আগে খাইনি। অথচ অন্যান্য হলে ভালো খাবার দেওয়া হয়েছে। প্রাধ্যক্ষ দাবি করছেন, ১৫ হাজার টাকা বেঁচে গেছে, যা ঈদের পর বিশেষ খাবারের জন্য রাখা হবে। কিন্তু এই অর্থ তো আজকের খাবারের জন্য বরাদ্দ ছিল! এটি কীভাবে অন্য খাতে স্থানান্তর করা হলো?"

শিক্ষার্থীদের তোপের মুখে হলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও প্রক্টর।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোহাম্মদ সোলায়মান বলেন,"আমি বাকি চারটি হলে ভিজিট করেছি, কিন্তু এই হলের অবস্থা একেবারেই অপ্রত্যাশিত। কী ঘটছে, তা আমি দেখছি। আগামীকাল তোমরা আমার সাথে দেখা করো।"

অন্যদিকে, হল প্রাধ্যক্ষ মো. হারুন বলেন,"আমরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইফতারের আয়োজন করেছি। ভেবেছিলাম, অতিরিক্ত ভর্তুকি দিতে হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত ১৫ হাজার টাকা বেঁচে গেছে। এই টাকা ঈদের পর শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজনে ব্যয় করা হবে।"

তবে শিক্ষার্থীরা বলছেন, ঈদের পরের খাবারের অজুহাতে আজকের ইফতারের মান কমিয়ে দেওয়াই মূল উদ্দেশ্য ছিল। এটি মূলত বাজেট আত্মসাতেরই একটি কৌশল। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।

আরও খবর