শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

কুবিতে চুরির ঘটনায় দুই শিক্ষার্থী বহিষ্কার

 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনাস আহমেদকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে এবং আজীবনের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।


আইন বিভাগের অপর শিক্ষার্থী শামীম ভুঁইয়াকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) শৃঙ্খলা বোর্ডের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, শিক্ষার্থী আনাস চুরির অভিযোগ স্বীকার করায় তাকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।


অন্যদিকে, শিক্ষার্থী শামীমকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে। উল্লেখ্য, কুমিল্লার একটি হোটেলে ক্যামেরার লেন্স চুরির অভিযোগে কুবি শিক্ষার্থী আনাস আহমেদকে ক্যাম্পাসেএসে বহিরাগত কয়েকজন যুবক মারধর করে। অভিযোগ রয়েছে, মাদকের টাকা জোগাড় করতে আনাস ও শামীম এই চুরির পথ বেছে নেন।


ঘটনার দিনের সিসিটিভি ফুটেজে তাদের চুরির দৃশ্য ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। পরে আনাস চুরির অভিযোগ স্বীকার করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহপাঠী শামীমের বাসা থেকে চুরি হওয়া ক্যামেরার লেন্স উদ্ধার করা হয়।
আরও খবর