বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

কামরুল ওবায়দুরের নেতৃত্বে কুবির প্রত্নতত্ত্ব অ্যালামনাই অ্যাসোসিয়েশন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন প্রত্নতত্ত্ব বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।


এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী কাজী কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ও বর্তমান বিভাগের প্রভাষক মোঃ ওবায়দুর রহমান।


সোমবার (৩১ মার্চ ২০২৫) অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবুল কালাম ও সদস্য সচিব আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।


সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুর রহমান বলেন, “আমার ওপর অর্পিত এই দায়িত্ব আমি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। অ্যালামনাই সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি গতিশীল ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। আমরা নিয়মিত কার্যক্রম, নেটওয়ার্কিং সুযোগ এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে সংগঠনকে আরও সমৃদ্ধ করতে কাজ করব। সংগঠনের সকলের সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করছি।”


সভাপতি কাজী কামরুল হাসান বলেন, “প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। এই সংগঠনকে আরও শক্তিশালী, সক্রিয় এবং কার্যকর করতে আমরা সবাই মিলে কাজ করব।”


তিনি আরও বলেন, “প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, পেশাগত উন্নয়নে সহায়তা এবং বিভাগের সার্বিক অগ্রগতিতে ভূমিকা রাখাই আমাদের প্রধান লক্ষ্য হবে। সকলের সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করছি। পাশাপাশি আমাদের আহ্বায়ক কমিটি অত্যন্ত আন্তরিকভাবে আমাদের অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র প্রণয়ন করে বর্তমান কমিটি ঘোষণা করায়, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”


উল্লেখ্য, আগামী দুই বছরের জন্য তাদেরকে নির্বাচিত করা হয়েছে।

আরও খবর