আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল পীরগাছা কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

কান্দিপাড়া প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে পাঞ্জাবি ও শাড়ি বিতরণ

মিঠামইন উপজেলাধীন কেওয়ারজোর ইউনিয়নের কান্দিপাড়া প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ৩০টি পরিবারের মাঝে ঈদ উপলক্ষে পাঞ্জাবি ও শাড়ি বিতরণ করা হয়েছে।


বুধবার (১৮ মার্চ ২০২৫) তেলীখাই কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।


এতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. নাজমুল ভূইয়া, বাংলাদেশের প্রতিনিধি জাকির হোসেন ভূইয়া, জাহিদ হাসান মিঠুন, মো. তাজিম ভূইয়া, তোফায়েল ভূইয়া সহ অন্যান্য সদস্যবৃন্দ।


ভার্চুয়ালি উপস্থিত হয়ে সভাপতি মো. নাজমুল ভূইয়া বলেন, “আমাদের এই কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। গ্রামের অসহায় নারী-পুরুষের মাঝে পোশাক বিতরণের এই আয়োজন শুধু বস্তুগত সহায়তা নয়, বরং ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত।”


তিনি আরও বলেন, “এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও কান্দিপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।”


উল্লেখ্য, ২০২৪ সাল থেকে কান্দিপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন তাদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

আরও খবর