কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে কুবি বিএনসিসি

 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য নিরলস কাজ করে গেছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুন।


শুক্রবার (২৫ এপ্রিল) 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ ২১টি কেন্দ্রে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাহায্যে কাজ করেন তারা। এসময় পরীক্ষার্থীদের লাইন ধরে কেন্দ্রে প্রবেশ করতে, বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি কেন্দ্রের আশেপাশের বিভিন্ন মোড়ে যানজট নিরসনে কাজ করে তারা৷ এছাড়াও পরীক্ষার্থীদের হল খুঁজে দিতে ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু রাখতে সহায়তা করেন সংগঠনটির সদস্যরা।


বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুনের সিইউও মো. তালহা জুবায়ের বলেন, ''বি' ইউনিটে ভর্তি পরীক্ষায় ২১ টি কেন্দ্রে  আমাদের ১০০ জন ক্যাডেট মোতায়েন করা হয়েছে। সকল নিয়মশৃঙ্খলা রক্ষার্থে এবং ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সহায়তা দেওয়ার চেষ্টা করছে বিএনসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন।


সার্বিক বিষয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুনের প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট বিএনসিসি ও অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম বলেন, 'আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বরাবরই সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করি এবং এবারও তার ব্যত্যয় হয়নি। আমাদের আন্তরিকতা এবং চেষ্টা কোন ত্রুটি ছিল না। আমাদের ক্যাডেটরা সার্বিক শৃঙ্খলার যাবতীয় দায়িত্ব পালন করেছে। আমি ফিজিক্যালি বিভিন্ন কেন্দ্রে গিয়েছি এবং দেখেছি পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে এবং আমাদের ক্যাডেটরা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আমরা সহযোগিতা করতে পেরে অনেক আনন্দিত এবং আশা করি সামনে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।'

আরও খবর