পাওনা টাকা নিয়ে বিরোধ, গোয়ালন্দে যুবলীগ নেতা খুন; দুই ঘণ্টায় গ্রেপ্তার অভিযুক্ত সরকারের নির্দেশনায় সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই,পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে লোহাগাড়ায় পরিচ্ছন্নতা অভিযানে যুবদল নেতা জসিম উদ্দিন পীরগাছায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট কৃষকের অভিযোগে হাটে আইনমন্ত্রী, নিজেই দাঁড়িয়ে দেখলেন পাটের ওজন সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী আমিরাতে ঈদে মিলাদুন্নবী ও জাতীয় দিবসের ছুটি ঘোষণা বন্যার্তদের জন্য ৫০০ ঘর নির্মাণ করছেন সালমান খান বেনাপোল ইমিগ্রেশন প্রদর্শন করলেন এসবি প্রধান চড়া দামে পচা মাছ বিক্রি। রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা আব্দুলপুর বাজারের ব্যবসায়ীদের ফুটবল উৎসব সাতকানিয়ার ইয়াসিনের সাগরে মৃত্যু নোয়াখালীতে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার , ৪ তরুণী উদ্ধার। দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে বারইয়ারহাটে ‘আল আকসা সরিষা মিল’ উদ্বোধন নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার শ্রীমঙ্গলে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান’ : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা ও যুব সমাবেশ একটি সড়ক দুর্ঘটনা, সারা জীবনের কান্না: জীবনযুদ্ধে লড়ছেন যুবদল নেতা হাফিজুর রহমান কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আগ্রহ প্রকাশ করেছেন নাহিদ হাসান মিরসরাইয়ে চালু হলো চাইনিজ ভাষা শিক্ষা কোর্স ‘চাইনিজ হাতেখড়ি’

কুবির ডিবেটিং সোসাইটির ষষ্ঠ ডিবেটর সার্চে বিজয়ী আইন বিভাগ

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যাল ডিবেটিং সোসাইটির দশম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব ও ডিবেটর সার্চ টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ বারের মত আয়োজিত ডিবেটর সার্চ টুর্নামেন্টে বিজয়ী হয়েছে আইন বিভাগ। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে ডিবেটর সার্চের ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।


ডিবেটর সার্চ-২৩ এ ফাইনালে বিতর্কের বিষয় ছিল 'এই সংসদ মনে করে, বাংলাদেশে উচ্চ শিক্ষাকে (স্নাতক ও স্নাতকোত্তর) সীমিত করে কারিগরি শিক্ষা সম্প্রসারণকে সমর্থন করবে।'


ফাইনালে সরকারি দল ছিল বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম এবং বিরোধী দল ছিল আইন বিভাগ। বিতর্কে বিজয়ে হয়েছে আইন বিভাগ। সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে আইন বিভাগের শিক্ষার্থী কানিজ ফাতেমা রিমি।


ডিবেটিং সোসাইটির সভাপতি জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউসার আহাম্মেদ বাঁধন এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি, কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু, ময়নামতি ইংলিশ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মেজর মেহেদী হাসান শাহরিয়ার এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর ড. মো: আব্দুল্লাহ আল মাহাবুব। 


বিশেষ অতিথির বক্তব্যে বদরুল হুদা জেনু বলেন, "আপনারাই আয়োজনের মুল আকর্ষণ। আপনাদের উদ্দেশ্যে বলব বিতর্কের সময় শব্দ চয়ন বুঝে করবেন। বিতর্ক চর্চা একজন মানুষকে যৌক্তিক মানুষ হতে সাহায্য করে। তর্ক এবং বিতর্কের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তর্ক মানে হলো জোর দিয়ে কথা বলা আর বিতর্ক মানে হলো যুক্তি দিয়ে কথা বলা। একটি সুন্দর যুক্তিবাদি সমাজ গড়তে হলে যুক্তির কোন বিকল্প নেয়। আমরা অন্ধ বিশ্বাসের গলিতে আলো জ্বেলে এগোতে পারি বটে কিন্তু প্রশ্ন এবং যুক্তি দিয়ে সাহসী প্রজন্ম গড়ে তুলতে পারি।"


সভাপতির বক্তব্যে জান্নাতুল ফেরদৌস বলেন, "আজকের এ বিতর্কে যারা ছিল তারা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে নবীন। তাই তাদের আরও অনেক কিছু শেখার আছে, ভাবার আছে এবং সে সময় আছে। বিতর্কের সাথে থেকে আমি শিখেছি কিভাবে ভাবতে হয়, নেতৃত্ব দিতে হয়। টেলিভিশন বির্তকেও আমাদের সাফল্য আছে এবং সেটির পুনরাবৃত্তি করতে চাই নবীনদের নিয়ে।"

আরও খবর