বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বেরোবিতে গ্রেটার নোয়াখালী স্টুডেন্টস ফোরামের নবীন বরণ অনুষ্ঠিত

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 06-10-2023 03:54:10 pm


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে বৃহত্তর নোয়াখালী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘গ্রেটার নোয়াখালী স্টুডেন্টস ফোরাম’। 


শুক্রবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় একাডেমিক ভবন-৩ এর  রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গ্যালারি রুমে নবীণবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। 


ফাইনান্স ও ব্যাংকিং বিভাগের ইব্রাহিম রাজুর সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি জাকের হোসেন পাশার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা লোক প্রশাসন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ।


সাধারণ সম্পাদক মেহেরাজ হোসেন বলেন, নিজেকে আবদ্ধ রাখবেন না।নিজেকে ছড়িয়ে দিন। আপনাদের জেলার অনেক বড় আপু বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছে। আপনারাও সেটা জায়গা অর্জন করুন।জেলা সমিতিকে ভালোবাসুন।



সভাপতি জাকের হোসেন পাশা বলেন, বৃহত্তর নোয়াখালীর শিক্ষার্থীদের কল্যাণে সার্বিক সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমাদের বৃহত্তর নোয়াখালী স্টুডেন্ট ফোরাম,বেরোবি । শিক্ষা, মৈত্রী ও অগ্রগতির সুরে তোমাদের পথচলা শুভ হোক।অবশেষে বলব,ভরিতে বাঁধি নাই সুর,গাঁথিনি পুষ্পমালা, এসেছে নবীন আজ তোমাদের পালা।


অতিথির বক্তব্যে লোক প্রশাসন বিভাগের প্রভাষক ও সংগঠনের উপদেষ্টা সাইফুল ইসলাম বলেন, বৃহত্তর নোয়াখালী স্টুডেন্টস ফোরামে নবীণদের স্বাগতম। জেলা সমিতি একটি স্বেচ্ছাসেবী মূলক সংগঠন। সংগঠনের প্রোগ্রাম গুলোতে সক্রিয় থাকবেন।একাডেমিক পড়াশোনায় মনোযোগ দিবেন পাশাপাশি সামাজিক সংগঠণের সাথে যুক্ত হয়ে নেতৃত্ব দিবেন।


এ সময় নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে  বিভিন্ন বিভাগের ১৩ জন শিক্ষার্থীকে বরণ করে নেয়া হয়।

আরও খবর


ছাত্র সংসদ নির্বাচন কেন জরুরি?

৭৮৩ দিন ১৯ ঘন্টা ১৬ মিনিট আগে


আমার দেখা কোটা আন্দোলন

৭৮৬ দিন ৯ ঘন্টা ৩৭ মিনিট আগে



আমাদের আত্মসম্মানবোধ

৮১৯ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে