নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ছিনতাইকারী গ্রেফতার

শেরপুরের ঝিনাইগাতীতে এক ছ‍িনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৮ নভেম্বর বুধবার সরকারি গজারি বনের ভিতরে ছিনতাইয়ের চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই আজিজুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গজনী অবকাশের চৌরাস্তা হতে উত্তর গান্ধিগাঁও গামী কাঁচা রাস্তার উত্তর পাশে সরকারী গজারি বনের ভিতরে ছিনতাইয়ের চেষ্টাকালে মোঃ জয়নাল আবেদীন (৩২) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়। আটককৃত ছিনতাইকারী উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে। এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভুইয়া জানান, আটককৃত ওই ব্যক্তির নামে থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে শেরপুর আদালতে সোর্পদ করা হয়েছে।

Tag
আরও খবর