আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ফুলহারি এলাকায় ভারতীয় গরু সন্দেহে নকশী বিজিবির আটক করা ২১টি গরু একদল ব্যক্তি জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বালিঝুড়ি এলাকা থেকে ট্রলিযোগে ২১টি গরু নকলায় নেওয়া হচ্ছিল। পথে উপজেলার ফুলহারি এলাকায় পৌঁছালে ভারতীয় গরু সন্দেহে নকশী বিজিবির সদস্যরা গরুগুলো আটক করেন।


খবর পেয়ে বালিঝুড়ি এলাকার শাহিদুল ঘটনাস্থলে গিয়ে গরুগুলোর মালিকানা ও বৈধতার পক্ষে রশিদ দেখানোর চেষ্টা করেন। তাঁর দাবি অনুযায়ী, ২১টি গরুর মধ্যে ১৩টির রশিদ তিনি দেখাতে সক্ষম হলেও বাকি আটটি গরুর বৈধতার কোনো রশিদ দেখাতে পারেননি।


পরে শাহিদুল বালিঝুড়ি এলাকায় খবর দিলে তারেকের নেতৃত্বে ৭-৮টি মোটরসাইকেলে করে একদল লোক ঘটনাস্থলে আসেন। স্থানীয়দের অভিযোগ, পরে ওই ব্যক্তিরা বিজিবির হেফাজতে থাকা ২১টি গরু নিয়ে সেখান থেকে চলে যান।


বিজিবির আটক করা গরু তাদের হেফাজত থেকে কীভাবে নিয়ে যাওয়া হলো—এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ ও গরুগুলোর মালিকানা এবং বৈধতার বিষয়েও এলাকায় আলোচনা চলছে।


এ বিষয়ে নকশী বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে গরুগুলোর প্রকৃত মালিকানা ও বৈধতা যাচাইয়ের পাশাপাশি বিজিবির হেফাজত থেকে গরুগুলো নিয়ে যাওয়ার বিষয়টিও তদন্ত করা প্রয়োজন।

Tag
আরও খবর