জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শেরপুরে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

শেরপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের প্রাদুর্ভাব রোধকল্পে সচেতনতামূলক ক্যাম্পেইন হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার সর্বস্তরের মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি। ক্যাম্পেইন চলাকালে শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, লিফলেট বিতরণ, বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ, র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ সচেতনতামুলক ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। পরে তিনি অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করেন এবং কালেক্টরেট প্রাঙ্গণে দুটি বৃক্ষরোপণ করেন। জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ-এর সঞ্চালনায় এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদসহ অন্যান্য সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সচেতনতামূলক র‍্যালি বের হয়ে শহরের ৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে পথসভা করে চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। একইসাথে শহরের বিভিন্নস্থানে ড্রেন-নালাগুলোতে ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশার প্রজনন স্থানগুলোতে ফগার মেশিন দিয়ে মশক নিধনের ওষুধ ছিঠানো হয়। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভার, বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)।

Tag
আরও খবর