জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কৃষি অফিসারের তদারকিতে নান্দাইলে সার বিতরণ মনিটরিং ব্যবস্থা জোরদার

কৃষি অফিসারের তদারকিতে নান্দাইলে সার বিতরণ মনিটরিং ব্যবস্থা জোরদার


চলতি রোপা আমন মৌসুমে ময়মনসিংহের নান্দাইলে কৃষক পর্যায়ে সঠিকভাবে সার বিতরণ করতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।


নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান নিজে সার বিতরণ মনিটরিং ব্যবস্থা তদারকি করছেন।


ইতিমধ্যে তিনি সকল উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণকে রোস্টার ডিউটির মাধ্যমে দোকান মনিটরিং এর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। 


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,রোপা আমন মৌসুমে কৃষকের সারের চাহিদা মেটাতে সেপ্টেম্বর মাসে ৬৩৯ মেট্রিকটন ইউরিয়া সারের বরাদ্দ দেয়া হয়েছে।১৩ জন বিসিআইসি ডিলারের মধ্যে এই সারের বরাদ্দ দেয়া হয়।ইতিমধ্যে সকলেই টাকা জমা দিয়েছেন। সকলেই টাকা জমা দিয়েছেন। সার আসতেও শুরু করেছে। 


এরিমধ্যে ডিলাররা চলতি মাসের ৩৫০ মেট্রিকটন সার উত্তোলন করেছেন। বিসিআইসি ডিলার পর্যায়ে সারের মজুদ ২২৮ মেট্রিকটন এবং খুচরা পর্যায়ে ৮২ মেট্রিকটন সহ মোট মজুদ ৩১০ মেট্রিকটন। 


এছাড়াও অতিরিক্ত সার বরাদ্দের জন্য চিঠি দেয়া হয়েছে। ইতোমধ্যে ময়মনসিংহ জেলায় অতিরিক্ত ৩ হাজার মেট্রিকটন ইউরিয়া সারের বরাদ্দ হয়েছে। যা দ্রুতই ডিলারদের মধ্যে বিভাজন করে দেয়া হবে।


বিসিআইসি সার ডিলার আলহাজ্ব হেলাল উদ্দিন ভুঁইয়া জানান,কৃষক পর্যায়ে ২২ টাকা কেজি দরে ১১০০ টাকায় প্রতিটি বস্তা বিক্রি করছেন তিনি। নির্বিঘ্নে প্রতিটি কৃষক তার চাহিদামত সার পাচ্ছেন।


উপসহকারি কৃষি কর্মকর্তা আমিনুল হক জানান,কৃষি অফিসারের নির্দেশে তারা নিয়মিত বিসিআইসি এবং খুচরা বিক্রেতার দোকানগুলো নজরদারী  করছেন।রোস্টার ডিউটির মাধ্যমে তারা এটি করছেন।


উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান বলেন,প্রতিটি কৃষক যেন খুব সহজেই তার চাহিদামত সার পায় সেইজন্য বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।


তাছাড়া জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সীদ্ধান্ত মোতাবেক সকল বিক্রেতার দোকানে দৃশ্যমান জায়গায় মূল্য তালিকা প্রদর্শন, ক্যাশ ম্যামোর মাধ্যমে বিক্রি, স্টক ও বিতরণ রেজিস্টারে লিপিবদ্ধকরণ সহ কৃষকের মোবাইল নাম্বার সংগ্রহে রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।


তিনি আরো জানান, নিয়মিত ভ্রম্যমান আদালতের মাধ্যমে অনিয়মকারীদের শাস্তির আওতায় আনা হচ্ছে। কোথাও কোন অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। বর্তমান কৃষিবান্ধব সরকার রাসায়নিক সার সহ সকল কৃষি উপকরণ যথাসময়ে এবং ন্যয্য মূল্যে কৃষকের দোরগোড়ায় পৌছাতে বদ্ধপরিকর। সার বিপননে কোন অনিয়ম পরিলক্ষিত হলে ডিলারশিপ বাতিল সহ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান তিনি।


কোথাও কোন অনিয়ম পরিলক্ষিত হলে সুস্পষ্ট অভিযোগ উপজেলা কৃষি অফিসারের সরকারি মোবাইল নাম্বার ০১৭০০৭১৫৭৯৩ তে সরাসরি ফোন করার জন্য তিনি অনুরোধ করেন।


জানা গেছে, উপজেলায় চলতি রোপ আমন মৌসুমে ২২ হাজার ৩৮০ হেক্টর জমিতে আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। রোপন লক্ষ্যমাত্রার শতভাগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

Tag
আরও খবর

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১২ দিন ২০ ঘন্টা ০ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ৭ ঘন্টা ৩১ মিনিট আগে