নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঈশ্বরগঞ্জে ইত্তেফাকুল উলামা ও হেফাজতে ইসলামের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহবানে ৫ দফা দাবিতে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ইত্তফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের সামনে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলামের ৫ দফা দাবিগুলো হলো, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গণহত্যার বিচার। বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও কমিশন বাতিল। ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যাগ ও ওয়াকফ আইন বাতিল। ফিলিস্তিন দখলদার মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা।

সমাবেশে বক্তারা বর্তমান সরকারকে উদ্যেশ্য করে বলেন, আপনি নোবেল বিজয়ী। আপনি আমাদের বাংলাদেশের গর্ব। এটাই এতো দিন বিশ্বাস করে আসছিলাম। এখন অন্য একটি বিষয় দেখতেছি। আমরা ড. ইউনুস সরকারকে উদ্যেশ্য করে বলতে চাই। আপনি নোবেল যাদের কাছ থেকে পেয়েছেন, আপনি এখন তাদের সরকার ? আপনি মুসলমানদের রাষ্ট্রের সরকার। আপনি পশ্চিমাদের সরকার নয়। আপনি পশ্চিমাদের কালচার বাংলাদেশে চাপিয়ে দিবেন, তা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নিবে না। প্রয়োজনে বাংলাদেশের মুসলমানদের তাজা রক্ত রাজপথে দিয়ে শেখ হাসিনার মত আপনাকেও বিতাড়িত করা হবে। এ সময় বক্তারা অবিলম্বে তাঁদের দাবিগুলো বাস্তবায়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

সমাবেশে ইত্তেফাকুল উলামার উপদেষ্টা বাইতুল কোরআন মাদরাসার মুহতামিম হাফেজ আহম্মদ আলী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও হেফাজতে ইসলাম নেতা জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদরাসার মুহতামিম মুফতী মাহমুদুল হক আযীযী, ইসলামি আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও হেফাজত নেতা মাওলানা ওবায়েদুল হক, উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি আহসান উল্লাহ কাসেমী, খেলাফত মজলিস ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মুফতী ওয়ালী উল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা সমন্বয়ক হাসানুর রহমান সজিব সহ ইত্তেফাকুল উলামা ও হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশের আগে উপজেলা মার্কাজ মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ইত্তেফাকুল উলামা ও হেফাজতে ইসলামেরর উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১৩ দিন ২ ঘন্টা ৩৮ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১৪ ঘন্টা ৯ মিনিট আগে