আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল


মাছে ভাতে বাঙ্গালী এ প্রবাদটা এখন হালকা হয়ে আসছে। বর্ষাকাল বা তার পরবর্তী কয়েকমাস বাজারে যে পরিমাণে দেশি মাছের দেখা মিলতো এখন তার সিকি ভাগও দেখা যায় না। প্রাকৃতিক জলাশয় ভরাট, মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার এবং নির্বিচারে মা রেণু পোনা শিকারের কারণে দেশি মাছের আকাল দেখা দিচ্ছে। এছাড়া রয়েছে জলবায়ুর পরিবর্তন। সময়মতো বৃষ্টি না হওয়া এবং খরা বা অতিরিক্ত গরমে মুক্ত জলাশয়ে পানি না আসা বা দেরিতে আসায় মাছের প্রজনন হার কমছে। বর্ষা মৌসুমে রয়েছে কারেন্ট বা দুয়ারি জালের মতো অবৈধ জালের মাধ্যমে রেণু পোনা নিধন। উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া পুরাতন ব্রহ্মপুত্র এবং তার শাখা কাঁচামাটিয়া নদী এবং বেশ কয়েকটি বিলের কারণে কমবেশি সারা বছরই দেশি মাছের স্বাদ নিতে পারতো উপজেলার সাধারণ মানুষ। বিশেষ করে নদী খাল বা বিল পাড়ের মানুষ সারা বছরই তাদের পারিবারের মাছের চাহিদার কিছুটা অংশ এসব জায়গা থেকেই মিটাতে পারত। এমনকি এসব জায়গা থেকে মাছ সংগ্রহ করে বাজারে বিক্রি করে পরিবারের অন্যান্য খাতে যোগান দিতে পারত। বয়স্ক মানুষের কাছে এগুলি এখন শুধুই স্মৃতি হয়ে যাচ্ছে। 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় ২টি নদী, ৩৩টি বিল ও ১৫টি খাল রয়েছে। এসব স্থান থেকে গত বছর প্রায় ৯৫২ মে.টন মাছ আহরিত হয়েছে। এছাড়া ২০ হাজার ২১৪ মে.টন মাছ চাষ হয়েছে উপজেলার মালিকানাধীন পুকুরে। উপজেলায় বছরে চাহিদা রয়েছে ৯ হাজার ৫৯৯ মে. টন মাছের। সে হিসেবে সব মিলিয়ে উপজেলায় মাছের উদ্বৃত্ত থাকে।

দত্তপাড়া গ্রামের আবুল কাসেম (৭০) জানান, আমরা অনেক মাছ নদীতে থেকে ধরতে দেখেছি এবং উপজেলার বিভিন্ন বিল থেকে দেশি মাছ বাজারে আসতো এখন এগুলো চোখেই দেখা যায় না। যা আসে তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। খোলা জলাশয়কে যথাযথ সংরক্ষণ করে দেশি মাছের যোগান বাড়ানোর জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার আহবান জানাই।

ঈশ্বরগঞ্জ বাজারে মাছ বিক্রেতা মন্টু মিয়া (৬৫) বলেন, প্রায় ৫০ বছর ধরে এ বাজারে মাছ বিক্রি করছি। বিগত কয়েক বছর ধরে বাজারে মাছ ছাড়া দেশি মাছ বাজারেই আসে না। যতটুকু আসে তা চাহিদার তুলনায় অত্যন্ত কম তাই দামও বেশি হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান জানান, দেশি মাছের উৎপাদন বৃদ্ধির জন্য ইতোমধ্যে প্রদর্শনীর সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। মাঠ দিবস, বিল নার্সারি স্থাপন, অভয়াশ্রম মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়াও দেশি মাছ রক্ষায় অবৈধ জাল দিয়ে খোলা জলাশয়ে মাছ ধরার প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে এসব অবৈধ জাল ধ্বংস করা হচ্ছে নিয়মিত।


Tag
আরও খবর

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১২ দিন ১৬ ঘন্টা ৩৭ মিনিট আগে



এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার

১৮ দিন ২৩ ঘন্টা ৫৭ মিনিট আগে