“শান্তিতে বিনিয়োগ করুন- সকলের জন্য, সর্বত্র, প্রতিদিন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ^রগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২১ সেপ্টেম্বর সোমবার উপজেলা পরিষদের সামনে উপজেলা পিএফজি, ওয়াইপিএজি ও ওয়েবের উদ্যোগে মানববন্ধন ও র্যালি কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে শহরে শান্তি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পিএফজির কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও পিএফজির এ্যাম্বাসেডর একেএম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, এ্যাম্বাসেডর হাবিবুর রহমান হাবিব, পিএফজি সদস্য ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি হামিদ, সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর মমতাজ বেগম, সদস্য আব্দুল্লাহ আল নোমান, ওয়াইপিএজি সদস্য ইশতিয়াক আহমেদ প্রমুখ।
বক্তরা বলেন, শান্তি কোনো বিমূর্ত ধারণা নয় কিংবা কেবল সংঘাতের সাময়িক অনুপস্থিতিও নয়। সমাজে ন্যায়বিচার, আইনের শাসন, অর্থনৈতিক সাম্য ও মানুষের মর্যাদা নিশ্চিত করার মধ্য দিয়েই প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠার অর্থ হলো অর্থনৈতিক উত্তরণ, গণতান্ত্রিক রুপান্তর, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। বক্তরা শান্তিতে বিনিয়োগের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান।
৬ দিন ১ ঘন্টা ১১ মিনিট আগে
১২ দিন ১৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৫ দিন ৫ ঘন্টা ৮ মিনিট আগে
১৯ দিন ৫৭ মিনিট আগে
১৯ দিন ১ ঘন্টা ১ মিনিট আগে
২৩ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
২৩ দিন ২২ ঘন্টা ০ মিনিট আগে
২৪ দিন ২১ ঘন্টা ৫৭ মিনিট আগে