নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


“গণমানুষের কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা”এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে মঙ্গলবার সকালে প্রেসক্লাবে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশ নেন ক্লাবের সদস্যরা। আলোচনা সভার শুরুর দিকে ক্লাবের প্রয়াত সাংবাদিক সদস্যদের স্মরণ করে তাদের কর্মময় জীবনের স্মৃতিচারণ ও রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এসময় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম তালুকদার প্রেসক্লাবের গৌরবময় অতীত ও দীর্ঘ পথচলার নানা দিক তুলে ধরে বলেন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়; এটি স্বাধীন সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তরুণ প্রজন্মের সাংবাদিকদের পেশাগত নিষ্ঠা ও দায়িত্ববোধের মাধ্যমে এই ঐতিহ্য ধরে রাখতে হবে।

আলোচনায় অংশগ্রহণকারী অন্যান্য বক্তারা বলেন, “বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে তথ্য প্রবাহ ও গণমানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তাই সাংবাদিকতার ক্ষেত্রে শুদ্ধতা, দায়িত্ববোধ এবং নৈতিকতা বজায় রাখতে হবে।”

আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য র‌্যালী প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে ঈশ্বরগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিনব্যাপী কর্মসূচীর মাঝে ছিলো দোয়া মাহফিল, কেক কাটা, স্মৃতিচারণ ও প্রীতি ভোজ। পুরো অনুষ্ঠানজুড়ে ছিলো উৎসবমুখর পরিবেশ ও আনন্দঘন মুহূর্ত। এই উপলক্ষে প্রেসক্লাবের সকল সদস্য, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা ক্লাবের আরও অগ্রগতি কামনা করেন এবং ‘গণমানুষের কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা’ এই মূলমন্ত্রকে সামনে রেখে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag
আরও খবর


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১৩ দিন ৫ ঘন্টা ৫২ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১৭ ঘন্টা ২৩ মিনিট আগে


এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার

১৯ দিন ১৩ ঘন্টা ১২ মিনিট আগে