যশোর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি অসুস্থ: হাসপাতালে ভর্তি সাতক্ষীরা কালিগঞ্জে ৩৩৬০ কেজি রাসায়নিকযুক্ত আম জব্দ ২৩ এপ্রিল সাতক্ষীরার পারকুমিরা গণহত্যা দিবস শ্রীমঙ্গলে নির্ভীক সাংবাদিক এহসান এর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি কয়রায় মানব পাচার ও যৌতুক দাবিসহ নানা অভিযোগ বিএনপির সামনে পাহাড়সম চ্যালেঞ্জ: ক্রাইসিস গ্রুপের সতর্কতা রায়পুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি আসমা শাহীন লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রীর তারেক রহমানের উলাশী আগমন উপলক্ষে বাগআঁচড়ায় প্রচার মিছিল ববিতে শিক্ষকদের আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা, পরীক্ষা নেয়ার দাবি রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি'র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে নির্মাণাধীন রাস্তার কাজ বন্ধ হওয়ায় জনদুর্ভোগ চরমে দুর্গাপুরে এসএসসি পরীক্ষা ২০২৬: সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন ভুয়া পরীক্ষার্থী শনাক্ত, মূল পরীক্ষার্থী বহিষ্কার এসএসসিতে ভুল প্রশ্নে পরীক্ষা’ অনিশ্চিত ১২ শিক্ষার্থীর ভবিষ্যত মধুপুরে জ্বালানি ও ভোজ্য তেল মজুদ ও অধিক মূল্যে বিক্রি: তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

সিরিজ নিশ্চিত করতে মাঠে নামছে বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-03-2023 04:33:54 am


দ্বিতীয় ওয়ানডেতে তামিমের ১৫ হাজার, মুশফিকের ৭ হাজার এবং দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে বাংলাদেশ গড়েছিল নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড।  


কিন্তু বৃষ্টির কারণে আয়ারল্যান্ড ব্যাট করতেই নামতে পারেনি। ফলে ম্যাচ হলো পরিত্যক্ত। প্রথম ম্যাচে রেকর্ড ১৮৩ রানের ব্যবধানে জয় পেয়েছিল তামিম ইকবালের দল। দ্বিতীয় ম্যাচে ফল হলে নিশ্চিত সিরিজও জয় হয়ে যেত বাংলাদেশের। তখন শেষ ম্যাচটি হতো কেবল আনুষ্ঠানিকতার।


কিন্তু দ্বিতীয় ম্যাচে ফল না হওয়ায় এখন শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।


আজ সিলেটের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। অর্থাৎ আগের দিনের তুলনায় আবহাওয়া মোটামুটি ভালো। সুতরাং বৃষ্টির চোখ রাঙানিও থাকছে না। ফলে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ টাইগারদের সামনে। 


অর্থাৎ বাংলাদেশের সামনে সিরিজ জয়ের মিশন এবং আয়ারল্যান্ডের সামনে সিরিজ বাঁচানোর তথা সমতা আনার মিশন। সাকিব, তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে ওই ম্যাচে বাংলাদেশ পেয়েছিল ৩৩৮ রানের বিশাল সংগ্রহ। যা তখনও পর্যন্ত বাংলাদেশের দলীয় সর্বোচ্চ স্কোর। জবাবে ১৫৫ রানে অলআউট আয়ারল্যান্ড। বাংলাদেশ জয় পেল ১৮৩ রানের রেকর্ড ব্যবধানে।


দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে মুশফিকের ৬০ বলে ১০০, শান্তর ৭৩ এবং লিটনের ৭০ রানের ওপর ভর করে ৩৪৯ রানের বিশাল স্কোর গড়ে তোলে টাইগাররা। এরপরই নামে বৃষ্টি।

আরও খবর