ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ

লাইফ সাপোর্টে তামিম, বিসিবির বোর্ডসভা স্থগিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-03-2025 01:08:49 pm

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। সে ম্যাচ টস করতে নেমেই অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। গুরুতর অসুস্থ অবস্থায় মোহামেডান অধিনায়ককে পার্শ্ববর্তী ফজিলাতুন্নেছা হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে তাকে।


সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান খেলার সময় বুকে ব্যথা অনুভব করায় তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নেয়া হয়েছে। তার সঙ্গে রয়েছেন বড় ভাই নাফিস ইকবাল।  


তামিমের দল মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে উঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ফজিলাতুন্নেছা হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।


মোহামেডান এ কর্মকর্তা বলেনন, তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। ডাক্তাররা কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। তারা শুধু বলছেন, আল্লাহ ভরসা। আল্লাহ যদি ফিরিয়ে দেন, তাহলে হয়তো ফিরবেন।


এদিন বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন। 

এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে। এ মুহূর্তে তিনি সেখানেই ভর্তি।


এদিকে সোমবার দুপুর ১২টায় বিসিবির পরিচালনা পর্ষদের বোর্ডসভা হওয়ার কথা ছিল। কিন্তু তামিমের অসুস্থতার খবরে সে বোর্ডসভা স্থগিত করা হয়েছে। তামিমকে দেখতে এরইমধ্যে হাসপাতালের উদ্দেশে রওয়ানা দিয়েছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।

আরও খবর
6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২ দিন ৬ ঘন্টা ১৮ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫০ দিন ১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে