বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

রাজনৈতিক উত্তেজনার মধ্যে ভারতের বাংলাদেশ সফর নিয়ে উদ্বেগ দেখছে না বিসিবি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-05-2025 09:18:22 am

সাবেক এক বাংলাদেশি সেনা কর্মকর্তা ভারত নিয়ে মন্তব্য করার পর দুই দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা বেড়েছে। এর প্রভাব ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুক্রবার এনিয়ে উদ্বেগ নাকচ করে দিয়েছে। 



টাইমস অব ইন্ডিয়া এদিন এক প্রতিবেদনে জানায়, আগস্টে ছয় ম্যাচের সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের। কিন্তু অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমানের করা সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে তা অনিশ্চিত হয়ে পড়েছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কে তৈরি হয়েছে অনিশ্চয়তা।


এক ফেসবুক পোস্টে ফজলুর রহমান বলেন, ‘ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি।’


ভারতীয় গণমাধ্যমের অনিশ্চয়তা প্রকাশের পর এনিয়ে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। কোনও ধরনের উদ্বেগের অবকাশ তিনি দেখছেন না। দুই দেশের বোর্ডের মধ্যে সম্পর্ক আগের মতোই শক্তিশালী বলে জানান তিনি।


ফাহিম একটি জাতীয় ইংরেজি দৈনিককে বলেছেন, ‘বিসিসিআই ও বিসিবির মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি নিশ্চিত পরিকল্পনা অনুযায়ী সিরিজ হবে।’


বিসিসিআই অবশ্য এই সফর নিয়ে কোনও মন্তব্য করেনি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ও নীরব। দুই দেশের ক্রিকেট বোর্ডও কোনও বিতর্কিত বক্তব্য এড়িয়ে গেছে।


আগামী আগস্টে আইসিসির ভবিষ্যৎ সফর কর্মসূচি অনুযায়ী এই সিরিজ হবে। ২০২২ সালের ডিসেম্বরের পর এটি হবে ভারতের প্রথম বাংলাদেশ সফর।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২২ দিন ৮ ঘন্টা ৫১ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৫ দিন ১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে