বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

বাংলাদেশের চাওয়া পূরণ করল পাকিস্তান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-05-2025 09:24:11 pm

পাঁচ ম্যাচ নয়, তিন ম্যাচেই সীমাবদ্ধ থাকছে বাংলাদেশ-পাকিস্তানের আসন্ন টি–টোয়েন্টি সিরিজ।


বুধবার (২১ মে) এক আনুষ্ঠানিক বিবৃতিতে সিরিজের নতুন সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


সিরিজটি শুরু হবে ২৮ মে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাকি দুই ম্যাচও হবে একই ভেন্যুতে, যথাক্রমে ৩০ মে ও ১ জুন। মাঠ বদল না হলেও বদলে গেছে সিরিজের দৈর্ঘ্য।


প্রাথমিক পরিকল্পনা ছিল দুই দলের মধ্যে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ আয়োজনের। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধে সেটি কমিয়ে তিন ম্যাচে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে পিসিবি।


বোর্ড সূত্রে জানা গেছে, ঈদুল আজহার আগে খেলোয়াড়দের দেশে ফিরতে চাওয়ার অনুরোধ ছিল বিসিবির কাছে। বাংলাদেশে ঈদের সম্ভাব্য দিন ৬ বা ৭ জুন। ফলে সিরিজ দ্রুত শেষ করে জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়দের মতো খেলোয়াড়রা পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন— এটাই মূল কারণ ম্যাচসংখ্যা কমানোর পেছনে।

 

নতুন সূচি অনুযায়ী বাংলাদেশ–পাকিস্তান সিরিজ 

প্রথম টি–টোয়েন্টি: ২৮ মে, দ্বিতীয় টি–টোয়েন্টি: ৩০ মে এবং তৃতীয় টি–টোয়েন্টি: ১ জুন। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এছাড়া, সব ম্যাচই সন্ধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি।


ম্যাচ কমলেও দুই দলের প্রতিদ্বন্দ্বিতা ঘিরে ক্রিকেট ভক্তদের আগ্রহ কমেনি। টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে এটি হতে পারে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ প্রস্তুতি সিরিজ।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২২ দিন ১০ ঘন্টা ৩৩ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৫ দিন ১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে