ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি

ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম 

যে বয়সে মায়ের কোলে হেসে খেলে বেড়ানোর কথা, যে বয়সে বাবার আঙুল ধরে পৃথিবীটাকে চিনতে শেখার কথা, সেই বয়সেই হৃদরোগের কঠিন বাস্তবতার মুখোমুখি ছোট্ট শিশু জান্নাতুল ফেরদৌস ওয়াফি। মাত্র দুই বছর দুই মাস বয়সী এই শিশুটির হৃদ্‌যন্ত্রে জন্মের পর থেকেই ছিদ্র ধরা পড়ে। এখন তাকে বাঁচিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজন প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা। কিন্তু অসহায় বাবা খানে আলমের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না।

শিশু ওয়াফি চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খানে আলম প্রকাশ মনুর সন্তান। সন্তানের জন্মের পর হৃদ্‌যন্ত্রে ছিদ্রের বিষয়টি ধরা পড়লে বাবা খানে আলম সাধ্যমতো বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করিয়েও চিকিৎসা করান। মেয়েকে সুস্থ করে তোলার আশায় ইতোমধ্যে ব্যয় করেছেন অনেক টাকা। কিন্তু এখনো শেষ হয়নি চিকিৎসার লড়াই।

শিশুটির বাবার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওয়াফির হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার করাতে হবে। এ জন্য আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকা প্রয়োজন। কিন্তু স্বল্প বেতনে টেইলার্সের দোকানে সেলাইয়ের কাজ করে যে সামান্য আয় করেন, তা দিয়ে কোনোমতে সংসার চলে। এত বড় অঙ্কের টাকা জোগাড় করার সামর্থ্য তার  নেই।

একদিকে সন্তানের চিকিৎসার দুশ্চিন্তা, অন্যদিকে অর্থের অসহায়তা সব মিলিয়ে দিশেহারা এই বাবা। যে সন্তানকে ঘিরে তার বুকভরা স্বপ্ন, সেই সন্তানকে সুস্থভাবে বেড়ে উঠতে দেখার আকাঙ্ক্ষা আজ আর্থিক সংকটের কাছে যেন অসহায় হয়ে পড়েছে।

তবু আশার আলো নিভে যায়নি। সমাজের বিত্তবান, মানবিক মানুষ, প্রবাসী ভাইবোনসহ দেশ-বিদেশে বসবাসকারী সবার আন্তরিক সহযোগিতায় হয়তো ওয়াফির চিকিৎসার অর্থ জোগাড় করা সম্ভব হবে। সম্মিলিত সহযোগিতায় ছোট্ট শিশুটি ফিরে পেতে পারে সুস্থ ও সুন্দর জীবন। আবারও বাবা-মায়ের বুকে হাসিমুখে বেড়ে ওঠার সুযোগ পেতে পারে সে।

আসুন, মানবতার টানে ওয়াফির পাশে দাঁড়াই। আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য সহযোগিতাও হতে পারে শিশুটির চিকিৎসার পথে বড় সহায়তা। আজকের আপনার সহযোগিতা হয়তো একটি শিশুর জীবন বাঁচানোর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে, একটি পরিবারের মুখে ফিরিয়ে আনতে পারে স্বস্তির হাসি।

শিশু ওয়াফির চিকিৎসায় আর্থিক সহযোগিতা করতে তার বাবা খানে আলমের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: খানে আলম

মোবাইল নম্বর: ০১৮১৯-৩৩১২৪০

মানবিক মানুষের সম্মিলিত সহযোগিতায় সুস্থ হয়ে উঠুক ছোট্ট ওয়াফি আবারও বাবা-মায়ের বুকে ফিরে আসুক তার নির্মল হাসি।


Tag
আরও খবর