শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে শেরপুরের ঝিনাইগাতীতে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকালে ঝিনাইগাতী থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুর মোহাম্মদ।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি গোপাল সেন গুপ্ত, সাধারণ সম্পাদক বরেন্দ্র কোচ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন কুমার চক্রবর্তী এবং উপজেলা ট্রাইব্রাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নীল মাধব হাজংসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি উপজেলার ১৯টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভায় দুর্গাপূজা চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে ওসি এস এম নুর মোহাম্মদ বলেন, দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নজরদারি বাড়ানো হবে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। তিনি পূজা উদ্যাপনে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
৬ ঘন্টা ১২ মিনিট আগে
৭ ঘন্টা ১৪ মিনিট আগে
১০ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৩ ঘন্টা ০ মিনিট আগে
১৩ ঘন্টা ১৩ মিনিট আগে
১৪ ঘন্টা ১৭ মিনিট আগে
১৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে