জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-২) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল আমেরিকান ডলারসহ দেওয়ানগঞ্জের কুতুবেরচর গ্রামের হযরত আলী (৩০) ও নজরুল ইসলাম (২২) নামের দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার বকশীগঞ্জের মেইন রোডের চৌরাস্তার পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়। পরে বুধবার সন্ধ্যায় দেওয়ানগঞ্জে জেলা গোয়েন্দা শাখা-২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তথ্য জানান ডিবির কর্মকর্তা।
অভিযানকালে পুলিশ তল্লাশি চালিয়ে ৫০০ ডলারের ১০০টি, ১০০ ডলারের ১০০টি, ৫০ ডলারের ৯৫টি, ৫ ডলারের ১৯৯টি এবং ১ ডলারের ৯৮টি জাল নোট উদ্ধার করে। এছাড়া জালিয়াতির কৌশল হিসেবে ৫ ডলারের জাল নোটের সাথে একটি ও ১ ডলারের জাল নোটের সাথে দুটি আসল নোট রাখা হয়েছিল। এর পাশাপাশি তাঁদের কাছ থেকে ৩টি পুরাতন মুঠোফোন (ভিভো, ইনফিনিক্স ও সিম্ফনি) এবং অপরাধে ব্যবহৃত একটি কালো রঙের নিবন্ধনবিহীন ডিসকভার-১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে এসআই মুহাম্মদ শাহজাহান মিয়া ও এসআই রফিকুল ইসলামসহ অন্য পুলিশ সদস্যরা অংশ নেন। ডিবির ওসি জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অন্যদিকে, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, জাল ডলার, মাদক ও অস্ত্রের কারবারসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স এবং এ ধরনের চক্রের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ জোরদার করা হবে।
৬ ঘন্টা ৯ মিনিট আগে
৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
৭ ঘন্টা ১২ মিনিট আগে
৭ ঘন্টা ২১ মিনিট আগে
৮ ঘন্টা ৩১ মিনিট আগে
৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
৯ ঘন্টা ২৫ মিনিট আগে
৯ ঘন্টা ৫৬ মিনিট আগে