রংপুরের পীরগাছায় রাজবাড়ির ছোট তরফ ও বড় তরফ দেবোত্তর এস্টেটের দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে তিনি পূজামণ্ডপ দুটি পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের জেলা প্রশাসক বলেন, পীরগাছার রাজবাড়ির ছোট তরফ ও বড় তরফ দেবোত্তর এস্টেটের দুটি পূজামণ্ডপে প্রাচীনকাল থেকেই দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় পূজা-অর্চনা হয়ে আসছে। এসব পূজামণ্ডপে যাতে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে পূজা উদ্যাপন করা যায়, সে জন্য সবাই মিলে কাজ করা হবে।
তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাঁদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করা সবার দায়িত্ব।
রাজবাড়িকে ঐতিহাসিক স্থান ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, স্থানীয় মানুষ তাঁদের এলাকার ইতিহাস ও ঐতিহ্য দেশবাসীর সামনে তুলে ধরতে চাইলে এ বিষয়ে সহযোগিতার চেষ্টা করা হবে। এখানকার প্রাচীন স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হবে। পাশাপাশি এসব স্থাপনা সংস্কার ও সংরক্ষণের মাধ্যমে জনসাধারণের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন, উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, বড় তরফ দেবোত্তর এস্টেটের সম্পাদক নির্মল কুমার বর্মন, ছোট তরফের তরুণ কুমার রায় এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্যসচিব দুঃখেশ্বর মালাকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
৬ ঘন্টা ১১ মিনিট আগে
৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৭ ঘন্টা ২৩ মিনিট আগে
৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
৮ ঘন্টা ৩৭ মিনিট আগে
৯ ঘন্টা ২৮ মিনিট আগে
৯ ঘন্টা ৫৮ মিনিট আগে