মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত।

দিনাজপুরে সেন্ট ভিনসেন্ট নার্সিং ইনস্টিটিউট এবং দিনাজপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে নবাগত নার্স ও শিক্ষার্থীদের বরণ, ক্যাপিং, শিরাভরণ, কোমরবন্ধনী প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে পৃথকভাবে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

সেন্ট ভিনসেন্ট নার্সিং ইনস্টিটিউটের অনুষ্ঠানে তিনি নবাগত নার্সদের ক্যাপিং ও ব্যাচ পরিয়ে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিডি সেবাস্টিয়ান টুডু। এ সময় নার্সিং অধ্যক্ষ সিষ্টার. সুমনা এডনা রোজারিও ও ডা. ইজদানী উপস্থিত ছিলেন।

অন্যদিকে, দিনাজপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ৫৬তম ব্যাচ, বিএসসি ইন নার্সিং চতুর্থ ব্যাচ এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগত শিক্ষার্থীদের ক্যাপ ও ব্যাচ পরিয়ে দেন দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

কলেজের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ সেলিনা আখতার বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শেখ সাদেক আলী এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির,২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ত্ত্বত্ত্বাবধায়ক ডাঃ সিরাজুল ইসলাম, আবাসিক ডাঃ নূর আলমসহ প্রমুখ।

‘সেবাই ধর্ম, সেবাই কর্ম, সেবাই শান্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে নার্সিং পেশার দায়িত্ব, মানবিকতা ও রোগীদের প্রতি আন্তরিক সেবার গুরুত্ব তুলে ধরেন বক্তারা। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের শিরাভরণ ও কোমরবন্ধনী প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নার্সিং প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানের মধ্য দিয়ে নবাগত নার্স ও শিক্ষার্থীরা নিষ্ঠা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সঙ্গে রোগীদের সেবায় নিজেদের নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন‌ নবাগত শিক্ষার্থীরা।
Tag
আরও খবর