মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন

শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও  বৃক্ষ রোপন

শ্যামনগর উপজেলা  প্রতিনিধি ঃ শিশুদের নেতৃত্বের দক্ষতা, পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা এবং জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে  সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া আব্দুল কাদের স্কুল অ্যান্ড কলেজে পরিচ্ছন্নতা অভিযান ও ফলের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর)  সকালে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক শিক্ষার্থীদের অংশ গ্রহণে পরিচ্ছন্নতা অভিযান ও ফলের চারা রোপণ কর্মসূচি করা হয়।

ক্যাম্পেইনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব তুলে ধরা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধে শিশুদের সচেতন করা হয়। একই সঙ্গে ফলের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার বার্তা দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আটুলিয়া আব্দুল কাদের স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুভাস চন্দ্র মণ্ডল, একশনএইড বাংলাদেশের এলআরপি-৫৪-এর চাইল্ড স্পন্সরশিপ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট অফিসার সমিরন বিশ্বাস, প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী,ছাত্রীবৃন্দ।

সচেতনতামূলক ক্যাম্পেইনে বক্তারা  শিশুদের সক্রিয় অংশগ্রহণে  এ ধরনের কর্মসূচিতে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।


Tag
আরও খবর