মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক উদ্ধার, অনলাইন জুয়া প্রতিরোধ ও বিশেষ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে অনলাইন জুয়া সংক্রান্ত মামলায় তিনজন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অনলাইন জুয়া সংক্রান্ত মামলায় গ্রেপ্তার তিনজন হলেন মো. লোকমান মিয়া (২৯), মো. সোহান মিয়া (২৫) ও মো. ফারুক মিয়া (৩৫)। 

পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে কুলিয়ারচরের দাড়িয়াকান্দি পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়। এ ঘটনায় ইয়াছিন ওরফে রাহিম মিয়া নামে আরও একজন পালিয়ে যায়। 

অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে ৪০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মো. রাকিব মিয়া (২৫), মো. রকি মিয়া (১৯), তানজিম (১৯) ও আবু সালাম (৫০)। পুলিশ জানায়, তাদের প্রত্যেকের কাছ থেকে ১০ গ্রাম করে মোট ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 

এছাড়া অভিযানে আটক আকরাম হোসেন (২০) কে ছয় মাসের কারাদণ্ড এবং অনিক মিয়া (২৫) কে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইজাজুল হক।

পুলিশের তথ্য অনুযায়ী, মাদক উদ্ধার, অনলাইন জুয়া প্রতিরোধ ও বিশেষ অভিযানে মোট নয়জনকে গ্রেফতারের পর বুধবার (১৪ অক্টোবর) বিকালে কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক ও জুয়ার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। কুলিয়ারচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় এবং কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হকের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।  

আরও খবর