মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 14-10-2026 06:00:03 pm



মোঃফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি


কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে।





মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় এ দিবসটি উদযাপিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল "ঘর থেকেই শুরু করি, দূর্যোগ সহনশীল দেশ গড়ি"।


দিবসটি পালনের শুরুতে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)সাফফাত আরা সাঈদ এর নেতৃত্বে কুলিয়ারচর বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে ভূমিকম্প ও অসাবধানতা বশত আগুন লাগলে কি কি করনী তার একটি মহড়া প্রদর্শন করে।মহড়া প্রদর্শণ শেষে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ।


এসময়  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম ইজাজুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাদিয়া আফরিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লিডার মো. ইলিয়াস ভূইয়া, বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা সুলতানা,স্থানীয় সাংবাদিক বৃন্দসহ

 ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য যে, ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর বন্যা,ঘুর্নিঝড় এবং ভূমিকম্পের মত যেকোন প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় জন সচেতনতা বাড়াতে দিবসটি পালিত হয়ে আসছে।

আরও খবর