ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি

ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 15-10-2026 07:42:45 am

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে ডিজেল সরবরাহ ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। এর প্রভাব শুধু চলতি বছর নয়, বরং ২০২৭ সাল পর্যন্তও থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।


বুধবার (১৪ অক্টোবর) বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


আইইএ বলেছে, সংকটের কারণে ডিজেলের মজুত কমে গেছে। যুদ্ধ শুরুর আগের পর্যায়ে মজুত ফিরিয়ে নেয়ার বিষয়টি সময়সাপেক্ষ। প্যারিসভিত্তিক সংস্থাটি তাদের মাসিক জ্বালানি বাজারবিষয়ক প্রতিবেদনে বলেছে, ২০২৭ সালের অনেকটা সময়জুড়েই ডিজেলের বাজারে সরবরাহ সংকট থাকবে।


আইইএর মতে, সংকট থেকে বের হয়ে আসার বিষয়টি পুরোপুরি নির্ভর করবে মধ্যপ্রাচ্য থেকে ডিজেল সরবরাহ স্বাভাবিক হওয়ার ওপর। যদি দেশগুলো আগের মতো সরবরাহ নিশ্চিত করতে পারে, তবেই কাটবে সংকট।


গুরুত্বপূর্ণ নৌপথগুলো বিঘ্নিত হওয়ায় উপসাগরীয় অঞ্চল থেকে তেল রফতানি কমে গেছে। পাশাপাশি ইরানের পাল্টা হামলায় ওই অঞ্চলের কয়েকটি দেশের তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে গত কয়েক সপ্তাহে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। 


এ পরিস্থিতির মোকাবিলায় একাধিক দেশের সরকার জ্বালানি কর কমিয়েছে বা এ খাতে ভর্তুকি দিয়েছে। কয়েকটি দেশ তাদের কৌশলগত মজুত থেকে জ্বালানি বাজারে ছেড়েছে। তবে এসব মজুত আবার পূরণ করার বাধ্যবাধকতা রয়েছে।


আইইএ পূর্বাভাসে জানিয়েছে, আগামী বছরের প্রথম তিন মাসে তেল পরিশোধনাগারগুলো যুদ্ধ-পূর্ববর্তী সক্ষমতায় ফিরবে। ফলে ওই সময়ে চাহিদার তুলনায় ডিজেলের সরবরাহ বেশি হতে পারে। তবে বাড়তি এ উৎপাদন ইরান যুদ্ধের কারণে তৈরি হওয়া ঘাটতি মেটাতে যথেষ্ট হবে না।


সংস্থাটি সতর্ক করে বলেছে, উপসাগরীয় অঞ্চল থেকে সরবরাহ শিগগির স্বাভাবিক মাত্রায় না ফিরলে বাজারে ভারসাম্য আনতে জীবাশ্মভিত্তিক জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানোর কোনো বিকল্প থাকবে না। এজন্য যে বিনিয়োগ বা অর্থনৈতিক মূল্য চুকাতে হবে, সেটা জরুরি হয়ে পড়তে পারে।

আরও খবর