লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১

রোমাঞ্চকর জয়ে সেমিতে মেসির আর্জেন্টিনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-12-2022 06:12:59 am

যে নাটকীয়তায় আগের ম্যাচে বিদায় নিল শিরোপা প্রত্যাশি ব্রাজিল। সেই নাককীয়তার টাইব্রেকে সেমিতে উঠলো লিওনেল মেসির আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়েছে তারা। প্রথম সেমিতে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। 


দুই দলের একাদশেই ছিল পাঁচজন করে ডিফেন্ডার। যেন গোল করতে না পারি, হজম করব না—এই পণ করেই মাঠে নেমেছিল দুই দল। সেন্টারব্যাক তিনজন আর দুজন করে উইংব্যাক। নেদারল্যান্ডসের একাদশ রীতিমতো আগের ম্যাচের মতোই। ফর্মেশনও। কিন্তু প্রথমবারের মতো আর্জেন্টিনার একাদশে তিন সেন্টারব্যাক, রোমেরো, মার্তিনেজ ও ওতামেন্দিকে নিয়ে একাদশ সাজান লিওনেল স্কালোনি। 


দুই দলই বলের দখল নিয়ে গুছিয়ে আক্রমণের চেষ্টা করছিল ক্ষণে ক্ষণে। ম্যাচের প্রথম সুযোগটা আসে পাঁচ মিনিটে। ডাচ ফরোয়ার্ড মেমফিস দিপাইয়ের লুস বল কেড়ে নেয় আর্জেন্টাইন রাইটব্যাক মলিনা। ডান প্রান্ত থেকে উঠে যান ডি-বক্সের দিকে। রদ্রিগো দি পলকে বাড়ানো বল অবশ্য রুখে দেন ডাচ ডিফেন্ডার নাথানিয়ান আকে। 


প্রথমার্ধের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটি আসে ৩৬ মিনিটে। বক্সের কিছু দূর সামনে বল পেয়ে যান লিওনেল মেসি। নাথানিয়েন আকেকে অতিক্রম করে বক্সের ভেতর ঢুকে গেলে তাঁকে ধরে ফেলে আরও দুই ডিফেন্ডার। তাদের বোকা বানিয়ে বল বাড়িয়ে দেন সামনে থাকা রাইটব্যাক মলিনার দিকে। আর দারুণ ফিনিশিংয়ে আর্জেন্টিনাকে ১-০তে এগিয়ে নিয়ে যান তিনি।


৪০ মিনিটেও গোলের দেখা পেতে পারতেন আলভারেজ। মেসির থেকে পাওয়া বল আলভারেজের দুর্বল শট গিয়ে পড়ে ডাচ গোলরক্ষক নোপার্টের হাতে।


৪৫ মিনিটে আর্জেন্টাইন বক্সের বাঁ প্রান্তে রোমেরো হ্যান্ডবল করলে ফ্রি-কিক পায় নেদারল্যান্ডস। কোডি গাকপোর ফ্রি কিক আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ রক্ষা করেন।


৭১ মিনিটে বক্সের মধ্যে লেফটব্যাক আকুনাকে ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। এবার আর কোনো ভুল করেননি মেসি। ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।


৮৩ মিনিটে ম্যাচে নিজেদের প্রথম গোলের দেখা পায় নেদারল্যান্ডস। ডান প্রান্ত থেকে লম্বা করে বক্সে ফেলা স্টিভেন বের্রহোইসের শটে মাথা ছুঁয়ে বল জালে জড়ান ভাউট ভেগহোর্স্ট।


নেদারল্যান্ডসের গোলের পর ম্যাচে উত্তেজনা বাড়তে থাকে। কিছুক্ষণ পর পর দেখা যায় হলুদ কার্ডের ছড়াছড়ি। একবার হাতাহাতিও হয়। নেদারল্যান্ডস যেন খোলস ছেড়ে বেরিয়ে আসে। দেখা যায় নতুন এক বিধ্বংসী ডাচ দলকে। সেই ডাচরাই নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে করলেন সমতাসূচক গোল। টন কমপাইনার্সের ফ্রি-কিক থেকে দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন ভাউট ভেগহোর্স্ট।


অতিরিক্ত ৩০ মিনিটে একাধিক গোলের সুযোগ হারিয়েছে দুই দলই। আর তার খেসারত দিতে হলো টাইব্রেকারে। আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ডাচদের প্রথম দুই শট ঠেকিয়ে আবারও নায়ক বনে গেলেন। প্রথম দুই শট ফিরিয়ে দেওয়ায় ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

আরও খবর