বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

এনআরবি সিআইপি সম্মাননা পেলেন মিরসরাইয়ের কৃতি সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি

সংযুক্ত আরব আমিরাতে জেড এন্ড এস গ্রুপের চেয়ারম্যানও গোল্ডেন ভিসাপ্রাপ্ত তরুণ উদ্যোক্তা বাংলাদেশ সরকার কর্তৃক হেট্টিক সিআইপি নির্বাচিত হয়েছেন মিরসরাইয়ের কৃতি সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিন। এবার তিনি সংযুক্ত আরব আমিরাতের আজমানে এনআরবি সিআইপি সম্মাননা পেলেন। শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত সিআইপি সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এসময় হেট্টিক সিআইপি নির্বাচিত হওয়া মিরসরাইয়ের কৃতি সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সংযুক্ত আরব আমিরাতের আজমানে উইমেন অ্যাসোসিয়েশন হলে সম্মাননা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহবায়ক ইয়াকুব সৈনিক। গেস্ট অব অনার ছিলেন আজমান রাজ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাঈদ রাশেদ হুমাইদ আল নুয়াইমি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবুধাবি বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত তারেক আহমেদ, দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের ঘোষিত ২০২৪ ও ২০২৫ সালের জন্য সংযুক্ত আরব আমিরাতের ৫২ জন সিআইপিকে সম্মাননা প্রদান করা হয়। পরে প্রবাসী শিক্ষার্থী ও শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।


Tag
আরও খবর