লোহাগাড়ার দক্ষিণ শুকছড়ী দরবার শরীফের সম্মানিত পীর সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি'র ইন্তেকাল, শোকের ছায়া দিনাজপুরে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ লিমা হত্যা: স্বামী গ্রেপ্তার কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রাবণ কারাগারে নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ: মা, নবজাতক ও কিশোর স্বাস্থ্য সুরক্ষায় জোর অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক কটিয়াদীতে ইউপি নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা শ্যামনগরে সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন

লোহাগাড়ার দক্ষিণ শুকছড়ী দরবার শরীফের সম্মানিত পীর সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি'র ইন্তেকাল, শোকের ছায়া

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

চিরবিদায়ের অমোঘ বিধানে না-ফেরার দেশে পাড়ি জমালেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ শুকছড়ী দরবার শরীফের সম্মানিত পীর, আলেমে দ্বীন ও কামেল তরীকতের সাধক সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতী (ম.জি.আ.)। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি লোহাগাড়া সদর ইউনিয়নের দক্ষিণ শুকছড়ী  গ্রামের এক আধ্যাত্মিক ও ঐতিহ্যবাহী আউলিয়া পরিবারে জন্মগ্রহণ করেন। তার ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে দক্ষিণ শুকছড়ীসহ লোহাগাড়া ও আশপাশের এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রিয় পীরের বিদায়ে শোকাভিভূত হয়ে পড়েন অসংখ্য মুরিদ, ভক্ত, অনুসারী ও শুভানুধ্যায়ী।

একজন আলেমে দ্বীন ও আধ্যাত্মিক পথপ্রদর্শকের বিদায়ে তার অনুসারীদের হৃদয়ে সৃষ্টি হয়েছে গভীর শূন্যতা। মানুষের জীবনাবসান ঘটে, কিন্তু ভালোবাসা, স্মৃতি ও মানুষের হৃদয়ে রেখে যাওয়া শ্রদ্ধা কখনো হারিয়ে যায় না।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম শহরে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (৬ নভেম্বর) আছরের নামাজের পর দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হবে।

এদিকে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, মুরিদ ও ভক্তদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করেছেন তার শুভানুধ্যায়ীরা।



Tag
আরও খবর