ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত, সেমিফাইনালে ৪ দল।
ময়মনসিংহে উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর কোয়ার্টার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলার জিলা স্কুল ও বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জিলা স্কুল ভেন্যুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জনাব শিরীন আক্তার।
অন্যদিকে, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব আসাদুজ্জামান।
প্রতিযোগিতার প্রতিটি ম্যাচে অংশগ্রহণকারী দলগুলোর যুক্তিনির্ভর বক্তব্য, তথ্যসমৃদ্ধ উপস্থাপনা, ক্ষুরধার পাল্টা যুক্তি এবং তাৎক্ষণিক বুদ্ধিমত্তার প্রকাশ দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। প্রতিযোগীদের প্রাণবন্ত ও দক্ষ উপস্থাপনায় পুরো অডিটোরিয়ামজুড়ে সৃষ্টি হয় উৎসাহ-উদ্দীপনা ও উপভোগ্য পরিবেশ।
দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক শেষে চারটি দল সেমিফাইনালে জায়গা করে নেয়। বিজয়ী দলগুলো হলো:-
১. মুক্তাগাছা উপজেলা - তারাকান্দা উপজেলাকে পরাজিত করে।
২. ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ময়মনসিংহ সদর -হালুয়াঘাট উপজেলাকে পরাজিত করে।
৩. নান্দাইল উপজেলা -ভালুকা উপজেলাকে পরাজিত করে।
৪. গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, ময়মনসিংহ সদর -ত্রিশাল উপজেলাকে পরাজিত করে।
প্রতিযোগিতায় বিজিত দলগুলোর জন্য জেলা প্রশাসন, ময়মনসিংহের পক্ষ থেকে ছিল আকর্ষণীয় উপহার। এতে পরাজিত দলগুলোর অংশগ্রহণও আনন্দময় ও স্মরণীয় হয়ে ওঠে।
শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চিন্তা, বিশ্লেষণী ক্ষমতা, শুদ্ধ উপস্থাপনা এবং গঠনমূলক মতপ্রকাশের চর্চা বাড়াতে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেমিফাইনালে উত্তীর্ণ দলগুলোর মধ্যেও এখন নতুন করে তৈরি হয়েছে প্রতিদ্বন্দ্বিতার উত্তেজনা।
১ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪ ঘন্টা ৪২ মিনিট আগে
৯ ঘন্টা ০ মিনিট আগে