জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কয়রায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক এ্যাড. আবুবকর সম্পাদক নাসরুল্লাহ বিপ্লব-সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা, নেতৃত্বে তারেক রহমান রাজনৈতিক মদদ ছাড়া মাদক সিন্ডিকেট চালানো অসম্ভব: ইশরাক কটিয়াদীতে জামাত নেতা মেজর(অব:) আখতারুজামান রঞ্জণকে গনসংবর্ধনা প্রদান কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন লোহাগাড়ার দক্ষিণ শুকছড়ী দরবার শরীফের সম্মানিত পীর সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি'র ইন্তেকাল, শোকের ছায়া দিনাজপুরে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ লিমা হত্যা: স্বামী গ্রেপ্তার কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রাবণ কারাগারে নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ: মা, নবজাতক ও কিশোর স্বাস্থ্য সুরক্ষায় জোর অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক কটিয়াদীতে ইউপি নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা শ্যামনগরে সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি।

পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প

প্রান্তিক পর্যায়ে প্রাণিসম্পদের চিকিৎসাসেবা পৌঁছে দিতে বরিশালের মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভেটেরিনারি টিচিং হাসপাতাল। এতে সার্বিক সহযোগিতা করে ইন্টারন্যাশনাল ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইভিএসএ) পবিপ্রবি শাখা।


শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৩০০টি প্রাণীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।


ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের চিফ ভেটেরিনারিয়ান অধ্যাপক ড. মো. সেলিম আহমেদ এবং মেডিসিন, সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের প্রভাষক ডা. মিজানুর রহমান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ বর্ষের ভেটেরিনারি শিক্ষার্থীরা ক্যাম্পে অংশগ্রহণ করেন।


ক্যাম্পে স্থানীয় খামারি ও প্রাণিপালকদের বিভিন্ন গৃহপালিত প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রাণীর রোগ প্রতিরোধ, সঠিক পরিচর্যা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।


এ বিষয়ে আইভিএসএ পবিপ্রবি শাখার সভাপতি সাইমুন হাসান বলেন, “এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে আমাদের সহযোগিতার সুযোগ করে দেওয়ায় পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও প্রান্তিক পর্যায়ে প্রাণিসম্পদের চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ভেটেরিনারি টিচিং হাসপাতালের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করছি।”


 মেডিসিন, সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের প্রভাষক ডা. মিজানুর রহমান বলেন, “প্রান্তিক পর্যায়ে প্রাণিসম্পদের চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ তৈরি করে।”


ভেটেরিনারি টিচিং হাসপাতালের চিফ ভেটেরিনারিয়ান অধ্যাপক ড. মো. সেলিম আহমেদ বলেন, “শিক্ষার্থীদের মাঠপর্যায়ে বাস্তবমুখী শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে আমাদের কোর্সের অংশ হিসেবে প্রতিবছর এ ধরনের ক্যাম্পের আয়োজন করা হয়। পাশাপাশি যেসব প্রান্তিক পশুপালকের পক্ষে হাসপাতালে এসে প্রাণীর চিকিৎসা করানো সম্ভব হয় না, তাঁদের দোরগোড়ায় ভেটেরিনারি চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।”

আরও খবর