বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

মিরসরাইয়ে শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করলো দুর্বার প্রগতি সংগঠন


মিরসরাইয়ের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠন পার করলো ১৪ বছর। ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার মঘাদিয়া ও মিঠানালা ইউনিয়নের ৫ টি ওয়ার্ডের অসহায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্বার’র পৃষ্ঠপোষক সাইফুল ইসলাম, উদ্যোক্তা সৈয়দ আহমদ, শিক্ষক ছালামত উল্যাহ, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, সংগঠনের আজীবন সদস্য নুর উদ্দিন সেলিম, সাংবাদিক এম আনোয়ার হোসেন, দুর্বার শুভাকাঙ্খি অহিদুল ইসলাম রিপন, কামরুল চৌধুরী বাপ্পী, সংগঠনের সাবেক আহবায়ক আমিনুল ইসলাম, দুর্বার প্রতিষ্ঠাতা আশরাফ উদ্দীন, আবদুল্ল্যাহ, আরিফুল ইসলাম, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জাফর ইকবাল ও অর্থ সম্পাদক সাজিদ উল্ল্যাহ প্রমুখ।


সংগঠনের সভাপতি রিপন কুমার দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ ও প্রাক্তন প্রচার-প্রকাশনা সম্পাদক তরিকুর রহমান বাবুর সঞ্চালনায় শীতের কম্বল বিতরণ কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন ও খান কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ফখরুল ইসলাম খান সিআইপি।

প্রধান অতিথি মিরসরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম দুর্বারের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম পরিচালনার জন্য উৎসাহ প্রদান করেন। অন্যান্য অতিথিরাও দুর্বারের সমাজসেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সংগঠনের সার্বিক উন্নতির জন্য শুভকামনা জানান। সবশেষে রাতে দুর্বার’র সকল পর্যায়ের সদস্য, অতিথি ও শুভাকাঙ্খিদের নিয়ে ১৪তম বর্ষপূর্তি উৎসবের কেক কাটা হয়।

উল্লেখ্য, দুর্বার প্রগতি সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই উপজেলাব্যাপী মাদক নির্মূল, শিক্ষা বিনির্মাণ, বিতর্ক প্রতিযোগিতা, কৃষকদের ভাগ্যোন্নয়ন, বৃক্ষরোপণ, রক্তদান, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, বন্যার্তদের সহযোগিতা, বন্যা পরবর্তী চারা রোপণসহ অসংখ্য স্বেচ্ছাসেবী সামাজিক কাজ করে আসছে।

Tag
আরও খবর