পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

আর্জেন্টিনাকে রুখতে সৌদি আরবকে সাহস জোগাচ্ছে পরিসংখ্যান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-11-2022 07:48:38 am

টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনা আজ মাঠে নামছে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আজ সৌদি আরব। 


জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরুটা রাঙাতে চায় আলবিসেলেস্তেরা। পরিসংখ্যান তাদের জুগিয়েছে যাচ্ছে আত্মবিশ্বাস। সৌদি আরবের বিপক্ষে মাঠের লড়াইয়ে এর আগে কখনও হারের তেতো স্বাদ হজম করেনি আর্জেন্টিনা।


বিশ্বকাপের বাইরে এখন পর্যন্ত চারবার একে অপরের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও সৌদি আরব। তার মধ্যে মাঝের দুই ম্যাচেই (৩-১ ও ২-০ ব্যবধানে) জয় ছিনিয়ে নিয়েছে লিওনেল মেসিরা। 


বাকি দুটি ছিল অমীমাংসিত। দুদলের প্রথম দেখায় ছিল ২-২ গোলের সমতা। সবশেষ ২০১২ সালের প্রীতি ম্যাচটি হয় গোলশূন্য ড্র। এই তথ্যই আর্জেন্টিনাকে রুখতে বুক চিতিয়ে লড়াই করার জন্য সাহস জুগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দল সৌদি আরবকে। 


বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে প্রথমবারের মতো দেখা হতে যাচ্ছে আর্জেন্টিনা-সৌদি আরবের মধ্যে। 


২০১৮ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার কাছে ৫-০ গোলে হার মেনেছিল সৌদি আরব। পরে উরুগুয়ের কাছে ১-০ গোলে পরাস্ত হয় তারা। আর গ্রুপের শেষ ম্যাচে মিশরের বিপক্ষে ২-১ গোলের জয় পায় সৌদি। 



অন্যদিকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে আইসল্যান্ডের সঙ্গে ড্র করলেও ক্রোয়েশিয়ার কাছে হেরে যায় আর্জেন্টিনা। পরে নাইজেরিয়াকে হারিয়ে নকআউট পর্বে পা রাখে মেসির দল। 


তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে শেষ ষোল থেকে ছিটকে যায় আর্জেন্টিনা।


দোহার লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় মাঠের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সৌদি আরব।

আরও খবর
6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫১ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে